'এসো পঞ্চাশে এসো মন চাষে'

রাশেদ রউফের কবিতাসন্ধ্যায় বক্তব্য দেন আনোয়ারা আলম
রাশেদ রউফের কবিতাসন্ধ্যায় বক্তব্য দেন আনোয়ারা আলম

হাটখোলা ক্যাফের আয়োজনে কবি রাশেদ রউফের কবিতা ও কথামালা নিয়ে ৭ ডিসেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ‘এসো পঞ্চাশে এসো মন চাষে’ শিরোনামে কবিতাসন্ধ্যা। আগামী ১ জানুয়ারি কবি রাশেদ রউফের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নগরের সার্সন রোডে হাটখোলা ক্যাফের গ্যালারিতে অনুষ্ঠিত এই কবিতার আসরে স্বাগত বক্তব্য দেন ইউসুফ মুহাম্মদ। এরপর মঞ্চে আসেন রাশেদ রউফ। প্রথমেই পাঠ করেন, ‘ভালোবাসি আমি আমার এ দেশ’ কবিতাটি। এরপর তিনি একে একে পাঠ করে শোনান একটি বাংলাদেশ, ইতিহাস, আয় রৌদ্র আয় শান্তিসহ বেশ কয়েকটি কবিতা।
তাঁর কবিতার ফাঁকে ফাঁকে কথামালায় অংশ নেন রীতা দত্ত, আনোয়ারা আলম, তহুরীন সবুর, মর্জিনা আখতার, ফজল হোসেন, আলোকচিত্রী শোয়েব ফারুকী, কবি বাদল সৈয়দ, আকতার হোসাইন, জিন্নাহ চৌধুরী, রোকেয়া হক প্রমুখ। অনুষ্ঠানে রাশেদ রউফের পাশাপাশি তাঁর স্ত্রী আবৃত্তিশিল্পী আয়েশা হকও আবৃত্তি করেন। আসর শেষ হয় রাশেদ রউফ ও আয়েশা হকের যুগল কণ্ঠে আবৃত্তির মধ্য দিয়ে। শেষে কেক কাটেন অতিথিরা। বিজ্ঞপ্তি।