ফেনীতে জলবায়ুসহিষ্ণু বনায়ন–বিষয়ক কর্মশালা
'বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাঁচার উপায়'
জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে বাংলাদেশসহ সারা বিশ্ব আজ হুমকির মুখে। বৃক্ষরোপণই এর প্রভাব থেকে বাঁচার উপায়। এ জন্য বন সৃষ্টি, সংরক্ষণ ও রক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণ জরুরি। প্রতি বছর বেশি করে ঔষধি ও দেশীয় প্রজাতির গাছ লাগানো দরকার।
‘আসুন বন রক্ষা করি, বেশি করে বনায়ন করি’ স্লোগানে জলবায়ুসহিষ্ণু বনায়ন–বিষয়ক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন প্রকল্পের অর্থায়নে ৩ মে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বন বিভাগ ও বেসরকারি উন্নয়ন সংস্থা আরণ্যক ফাউন্ডেশন যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়সার। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশনস প্রোগ্রামের (বিসিসিপি) জ্যেষ্ঠ উপপরিচালক খাদিজা বিলকিস।
বক্তব্য দেন বন কর্মকর্তা মীর হোসেন, বাবুল চন্দ্র ভৌমিক, একরামুল হক, আবদুস সাত্তার, এ আর জাহাঙ্গীর আলম প্রমুখ। কর্মশালায় বন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও উপকারভোগীরা অংশ নেন।