আগামী এবং চাকার মতো ছবির পরিচালক তিনি। ছোটদের জন্য তাঁর নির্মিত দীপু নাম্বার টু ও দূরত্ব-এর মতো চলচ্চিত্রগুলো পেয়েছিল দর্শকপ্রিয়তা। সম্প্রতি মুক্তি পেয়েছে মুহম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস অবলম্বনে তৈরি তাঁর আমার বন্ধু রাশেদ ছবিটি। এবারের সময়ের তারকা নির্মাতা—মোরশেদুল ইসলামদীপু নাকি রাশেদ, কে বেশি প্রিয়এটা সত্যিই বলা মুশকিল, দীপু-রাশেদ দুটো চরিত্রই আমার খুব প্রিয়।প্রথম ছবিআগামী।প্রিয় চলচ্চিত্রব্যক্তিত্ব আলমগীর কবির।নিজের বানানো ছবি দেখতে দেখতে ভাবিকেন ছবিটা আরও ভালো করে বানাতে পারলাম না!মুক্তিযুদ্ধের স্মরণীয় ঘটনাতখন আমি ক্লাস এইটে পড়ি। আমরা ছিলাম পুরান ঢাকায়। আমার বড় ভাই ছিলেন মুক্তিযোদ্ধা, তিনি বাসায় অস্ত্রশস্ত্র নিয়ে আসতেন। আমরা তিন ভাইবোন মিলে সেগুলো লুকিয়ে রাখতাম। একবার তো মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করতে পাশের এক পাড়া থেকে গ্রেনেড বহন করে আনতে হয়েছিল!ছোটদের জন্য ছবি বানানোর সময় যে কথাটা মাথায় রাখিসহজ করে বানাতে চাই।ছেলেবেলায় যা হতে চেয়েছিলামঠিক এখন আর মনে নেই, তবে একটা সময় সাংবাদিক হতে চেয়েছিলাম।পরিচালনা বাদে যে কাজে পারদর্শীসাংগঠনিক কাজে।প্রিয় কিশোর উপন্যাসএখন পর্যন্ত আমার বন্ধু রাশেদ।শিশু অভিনেতাদের কাছ থেকে ভালো অভিনয় আদায় করার রহস্যওদের ভেতরে চরিত্রটাকে ঢুকিয়ে দিতে হবে।আমার প্রিয় তিন চলচ্চিত্ররশোমন, পথের পাঁচালি আর মেঘে ঢাকা তারা।ঘর থেকে বেরোনোর সময় যে জিনিসটি সঙ্গে থাকেমুঠোফোন।বাংলাদেশের যে দিকটি প্রথমেই বদলানোর পক্ষেআমলাতান্ত্রিক জটিলতা।যার জন্য জীবন বাজি রাখতে রাজিআমার পরিবারের সবার জন্য।চলচ্চিত্র নিয়ে আমার স্বপ্নভালো চলচ্চিত্রগুলো অনেক দর্শক প্রেক্ষাগৃহে এসে দেখবে, এই স্বপ্নটাই দেখি।