তারকারা কে কোথায় ঈদ করলেন

ঈদের ছুটিটা নিজেদের মতো করে কাটালেন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। কেউ ঘুরে এলেন থাইল্যান্ড, ভারত, আবার কেউ ঈদ করলেন দেশে পরিবারের সঙ্গে। আর সেসবের ছবি তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে জানালেন শুভেচ্ছা। দেখে নেওয়া যাক তারকাদের ঈদ উদযাপনের কিছু ছবি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাসনিয়া ফারিণ

ঈদের ছুটিতে থাইল্যান্ড পাড়ি দিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ঈদ উদযাপন করেছেন নিজের মতো করে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে

বিদ্যা সিনহা মীম

এবার ঈদে মুক্তি পায়নি মীমের কোনো সিনেমা। ছুটি উপভোগ করতে ভারত ভ্রমণে গিয়েছিলেন পরিবারের সঙ্গে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সাবিলা নূর

ঢাকাতেই নিরিবিলি ঈদ কাটিয়েছেন অভিনেত্রী সাবিলা নূর।
ছবি: ইনস্টাগ্রাম থেকে

আদনান আল রাজীব

নির্মাতা আদনান আল রাজীব ঈদ উদযাপন করেছেন পরিবারের সঙ্গে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে

মারিয়া নূর

মা হওয়ার পর টিভির পর্দায় খুব একটা দেখা যায় না মারিয়া নূরকে। সন্তানকে ঘিরেই চলছে তাঁর জীবনযাপন। ঈদটাও তাই পালন করেছেন সন্তানের সঙ্গেই।
ছবি: ইনস্টাগ্রাম থেকে

মেহজাবীন

ভাইবোনদের সঙ্গে ঈদ উদযাপনে ব্যস্ত ছিলেন অভিনেত্রী মেহজাবীন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে

রাফিয়াত রশিদ মিথিলা

চরকি অরিজিনাল সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এ অসাধারণ অভিনয় করে সবার মন কেড়ে নিয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা। ঈদ পালন করেছেন ঢাকায় মেয়ের সঙ্গে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে

আরিফিন শুভ

মায়ের সঙ্গে ঈদ করেছেন অভিনেতা আরিফিন শুভ।
ছবি: ইনস্টাগ্রাম থেকে

আশনা হাবীব ভাবনা

ঢাকায়ই পরিবারের সঙ্গে ঈদ কাটিয়েছেন অভিনেত্রী আশনা হাবীব ভাবনা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে