সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসের ১০টি ছবি

বিশ্বের বিভিন্ন দেশের আলোকচিত্রদের সৃজনশীলতাকে স্বীকৃতি দেওয়ার আয়োজন—সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস। ওয়ার্ল্ড ফটোগ্রাফি অর্গানাইজেশন ও সনির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার আটটি শাখার মধ্যে ‘ন্যাশনাল ও রিজিওনাল অ্যাওয়ার্ড’ অন্যতম। এ শাখায় অংশ নেওয়া বিভিন্ন দেশের আলোকচিত্রীদের চোখে ধরা পড়ে ভূপ্রকৃতি, সংস্কৃতি ও জীবনের বৈচিত্র্যময় মুহূর্ত। এ বছরও এর ব্যতিক্রম হয়নি। জীবনের গল্প, শ্রম, প্রকৃতি, সংস্কৃতি—সব মিলিয়ে নির্বাচিত হয়েছে অসাধারণ কিছু ছবি। সেখান থেকে ১০টি ছবি দেখুন।

বাংলাদেশ

১ / ১০
ঘাম, পরিশ্রম আর জীবনের বুননে গড়া বাস্তবতার এক শক্তিশালী প্রতিচ্ছবি
ছবি: পিনু রহমান

ইন্দোনেশিয়া

২ / ১০
ফুলের মুকুট পরা কিশোরী
ছবি: আর একো হার্দিয়ানতো

মিয়ানমার

৩ / ১০
জল আর জীবনের লড়াইয়ে একসঙ্গে নেমেছেন জেলেরা
ছবি: কিয়াও জায়ার লিন

কুয়েত

৪ / ১০
রহস্যময়তা আর একাকিত্বের এক অনন্য দৃশ্য
ছবি: মেশাল আলাওয়াধি

থাইল্যান্ড

৫ / ১০
জলের ওপরে ও নিচের দুই ভুবনের সংযোগ
ছবি: পাত্তারিন ত্রিদবুনক্রং

নেপাল

৬ / ১০
ঐতিহ্যবাহী উৎসব ‘ইয়ারতুং’-এর প্রাণবন্ত দৃশ্য
ছবি: অজয় মহারজন

কাতার

৭ / ১০
বন্দর ঘিরে জমে ওঠা বাজার
ছবি: মোহাম্মদ নাগিব

শ্রীলঙ্কা

৮ / ১০
জলাভূমির পথ ধরে
ছবি: লাহিরু ইদ্দামালগোদা

সংযুক্ত আরব আমিরাত

৯ / ১০
‘নামহীন’ এই ছবিতে ধরা পড়েছে আলো-ছায়ার বিমূর্ত খেলা
ছবি: সালেম আলসাওয়াফি

ফিলিপাইন

১০ / ১০
দিন শেষের ক্লান্তি আর প্রশান্তির মুহূর্ত
ছবি: রাফায়েল সালভাদর ইবানিয়েজ