জমে উঠেছে ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী
শীতের দিনে রাজধানীতে সকাল শুরু হয় একটু দেরিতে। এই ধরুন ঘড়ির কাঁটা ১০টা ছুঁই ছুঁই। সে বিষয়টি আর ঢাকার যানজটে এই ধরুন ঘণ্টাখানিক মাথায় রেখে প্রদর্শনী শুরু হয় বেলা ১১টা থেকে, শেষ হয় রাত আটটায়। রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমিতে চলছে দক্ষিণ এশিয়ার চারুকলার সবচেয়ে বড় প্রদর্শনী, এশিয়ান আর্ট বিয়েনালের ১৯তম আসর। ৮ ডিসেম্বর শুরু হওয়া মাসব্যাপী আয়োজনে প্রদর্শনীটি চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিসর, তুরস্ক, পর্তুগাল, ভেনেজুয়েলাসহ ১১৪টি দেশের ৪৯৩ জন শিল্পীর অংশগ্রহণে চলছে প্রদর্শনী। ছবিতে দেখে নেওয়া যাক তারই একঝলক।
১ / ১৪
২ / ১৪
৩ / ১৪
৪ / ১৪
৫ / ১৪
৬ / ১৪
৭ / ১৪
৮ / ১৪
৯ / ১৪
১০ / ১৪
১১ / ১৪
১২ / ১৪
১৩ / ১৪
১৪ / ১৪