প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার–বিষয়ক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ও অতিথিরা
ছবি: সংগৃহীত

গত ৬ ডিসেম্বর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘লার্ন ফ্রম সিইও’ শিরোনামের একটি সেমিনার। বিশ্ববিদ্যালয়ের অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেস এবং জব সিকার্স ক্লাব এই অনুষ্ঠানের আয়োজক।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মুনিরুজ্জামান এবং রিসোর্স পারসোন হিসেবে উপস্থিত ছিলেন বাংলা ট্র্যাক গ্রুপের সিইও এম জাহাঙ্গীর আলম এবং প্রশিক্ষক ও উদ্যোক্তা এইচ এম মাইনউদ্দিন আহমেদ।
দুটি অধিবেশনে বিভক্ত সেমিনারের প্রথম অধিবেশনে ‘ক্যারিয়ার স্টার্টারদের জন্য পেশাদার নেটওয়ার্কিং’ এবং দ্বিতীয় অধিবেশনে ‘সময় ব্যবস্থাপনা’বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। 

অফিস অব দ্য  স্টুডেন্টস অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেসের প্রদান মোহাম্মদ মঞ্জুরুল হক খানের স্বাগত বক্তব্যের পর এইচ এম মাইনউদ্দিন আহমেদ ‘টাইম অ্যান্ড লাইফ মাস্টারি’ বিষয়ে প্রশিক্ষণ দেন। এরপর এম জাহাঙ্গীর আলম তরুণদের জন্য পেশাদার নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণ দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা মেজর জেনারেল কাজী আশফাক আহমেদ (অব:), রেজিস্ট্রার মো. রুহুল আমিন, স্কুল অব বিজনেসের চেয়ারম্যান মো. মুজাক্কীরুল হুদা, পুরকৌশল বিভাগের চেয়ারম্যান মো. সুলতানুল ইসলাম, ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. হাবিবুল্লাহ, এডমিশন অ্যান্ড প্রোমোশন বিভাগের প্রধান মো. আব্দুল গাফফার এবং শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।