‘ট্রল না করলে দুশ্চিন্তা হয়, ডিপ্রেশনে পড়ে যাই’

তারকাদের ব্যাপারটাই এ রকম—আজ মাথায় তুলে নাচানাচি তো কালই মাটিতে ফেলে অনলাইন বুলিং। পান থেকে চুন খসলেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়ে যায় মোরাল পুলিশিং। এর আদর্শ উদাহরণ ভারতের বাঙালি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। দুখঃজনক হলেও সত্যি, যাঁরা তাঁকে নিয়ে ইনস্টাগ্রাম পোস্টের নিচে আজেবাজে কথা লেখেন, তাঁদের একটা বড় অংশই বাংলাদেশি বাঙালি। কখনো তিনি ভুলভাল ইংরেজি বলে ট্রলের শিকার হন, কখনোবা স্বামীকে চুমু খেয়ে। কখনো ওজন বাড়িয়ে, কখনো প্লাস্টিক সার্জারি করিয়ে। কখনো বেশি মেকআপ করে, কখনো অন্য বলিউড তারকাদের মতো সাজপোশাকের জন্য! ‘পরিণীতা’ আর ‘ইন্দুবালা ভাতের হেটেল’-এ অভিনয়ের জন্য যতটা না সমাদৃত হয়েছেন, বাস্তব জীবনের নানা কিছুর জন্য সমালোচিত হয়েছেন আরও বেশি। সম্প্রতি দ্বিতীয়বার মা হওয়ার পর এসব সমালোচনার সমুচিত জবাব দিয়ে বানিয়েছেন একটা ভিডিও। সেখানে সমালোচনাকারীদের দেখিয়েছেন হাতের আঙুলের মধ্যমা। একনজরে দেখে নেওয়া যাক সেগুলো।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
টালিউড সুপারস্টার দেবের প্রেমিকা হিসেবে একসময় ব্যাপক আলোচনায় আসেন শুভশ্রী। অনস্ক্রিন থেকে অফস্ক্রিনে আসা সেই প্রেম খুব বেশি দিন টেকেনি। তবে এর প্রভাব ছিল দীর্ঘস্থায়ী ও গভীর
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৫
অভিমানে ইন্ডাস্ট্রি থেকে নিজেকে একরকম সরিয়েই নিয়েছিলেন শুভশ্রী। ডিপ্রেশনে প্রায় চার বছর কোনো কাজ করেননি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৫
শুভশ্রীর জীবনসঙ্গী রাজ চক্রবর্তীরও প্রেম ছিল আরেক টালিউড তারকা মিমি চক্রবর্তীর সঙ্গে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৫
তাই রাজের সঙ্গে যতবার চুমু খাওয়ার ছবি ভাগ করে নিয়েছেন শুভশ্রী, ততবার হয়েছেন ট্রলের শিকার। নেটিজেনদের একটা অংশ বলেছে, এসবই নাকি লোকদেখানো। আরও স্পষ্ট করে বললে, দেব আর মিমিকে দেখানো যে তাঁরা কত বড় ভুল সিদ্ধান্ত ছিলেন। আর এখন রাজের সঙ্গে কতটা সুখে আছেন শুভশ্রী
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৫
যে সুখে থাকেন, সে নাকি সব সময় সামাজিক যেগাযোগমাধ্যমে সেসব ছবি পোস্ট করতে থাকে না! তার নাকি লোক দেখানোর তাড়া থাকে না...
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৫
নিজের বড় সন্তান ইউভানের ছবি, ভিডিও শেয়ার করেও একজন ‘ইনসেনসিটিভ মা’ হিসেবে অপরিপক্বতার পরিচয় দিয়েছেন শুভশ্রী। এমন মন্তব্যও উঠে আসে হামেশাই। অনেকে এমনও বলেন যে নিজের জনপ্রিয়তা রাখতে নাকি সন্তানকে ব্যবহার করছেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৫
মা হয়ে, ওজন বাড়িয়েও সমালোচিত হয়েছেন। আবার বোটক্স, প্লাস্টিক সার্জারি করার জন্যও শুনতে হয়েছে কটুকথা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৫
অনেকে বলেছেন, আগেই নাকি দেখতে ভালো ছিলেন। ‘সুইট’ ছিলেন। এখন চেহারা খারাপ হয়ে গেছে। অন্য সবার মতো হয়ে গেছে! সামাজিক যোগাযোগমাধ্যমের তারকারা নাকি সবাই এখন একই রকম দেখতে!
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৫
‘একগাদা’ মেকআপ করেন বলেও নেটপাড়ার লোকেরা ছুড়ে দিয়েছেন অভিযোগের তির। ‘পারলে’ মেকআপ ছাড়া ছবি প্রকাশের চ্যালেঞ্জও দিয়েছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৫
নেটপাড়ায়, বিশেষ করে ইনস্টাগ্রামে ‘অ্যাটেনশন সিকার’ হিসেবে নামডাক হয়েছে শুভশ্রীর
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
১১ / ১৫
ওপরের সব অভিযোগের সঙ্গে যুক্ত হয়েছে বলিউড তারকা, বিশেষ করে কারিনা কাপুর আর দীপিকা পাড়ুকোনের ফ্যাশন আর পোজ ‘কপি’ করার অভিযোগ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৫
ইনস্টাগ্রামে শুভশ্রীর ভক্তসংখ্যা ছাড়িয়ে গেছে ২৭ লাখ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৫
সব ট্রলের জবাবে শুভশ্রী একটি ভিডিও বানিয়েছেন। সেখানে সব অভিযোগকারীকে হাতের মধ্যম আঙুল দেখিয়েছেন। এর কী মানে, সেটা আর আলাদা করে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না!
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৪ / ১৫
এ ছাড়া স্পষ্ট করে বলেছেন, ট্রল না হলেই নাকি তাঁর দুশ্চিন্তা লাগে। বলেছেন, ‘চিন্তায় পড়ে যাই। কী হলো? ডিপ্রেশন হয়, আমার জনপ্রিয়তায় ভাটা পড়ল না তো?’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৫ / ১৫
শুভশ্রী এখন যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি বোল্ড, সাহসী। নিজের ইনস্টাগ্রামের ভিডিওতেই এ-ও বলেছেন, ‘আপনারা ট্রল করেন। বেশি বেশি ট্রল করেন। কেননা এর মাধ্যমে আপনারা নিজেরাই এক্সপোজড হন। নিজের পরিচয় দেন। আমার কেবল একটাই দুঃখ, টুইটারে ট্রল করলে বানানটা শুদ্ধ করে লিখবেন। কেননা এত বানান ভুল থাকে যে ট্রলের মজাটাই নষ্ট হয়ে যায়।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন