এই ছবি দেখে অনেকে অসুস্থ বোধ করছেন কেন

প্যারিসে হয়ে গেল স্কাপেরেলি ফ্যাশন শো ২০২৩। সেখানে মার্কিন র‍্যাপ সংগীতশিল্পী দোজা ক্যাটের সাজপোশাক নজর কাড়ে সবার। দ্রুত ছড়িয়ে পরে ইন্টারনেটে। সেই ছবি দেখে আবার নেটিজেনদের অনেকেই অসুস্থ বোধ করেন। ছবিতে ছবিতে জানা যাক তার কারণ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
এমন অদ্ভুত লাল পোশাকে এবারের স্কাপেরেলি ফ্যাশন শোতে হাজির হয়েছিলেন দোজা ক্যাট। ইতালীয় লেখক দান্তের বিখ্যাত মহাকাব্য ডিভাইন কমেডির প্রথম পর্ব ‘ইনফার্নো’ থেকে অনুপ্রাণিত পোশাকটির ডিজাইন করেছেন ড্যানিয়েল রোজবেরি।
ছবি: ফেসবুক থেকে নেওয়া
২ / ৯
পোশাকের সঙ্গে মিলিয়ে ৪ ঘণ্টা ৫৮ মিনিট ধরে দোজা ক্যাটকে সাজিয়েছেন তার ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট পল ম্যাকগ্রাথ। তাঁর শরীর ও মুখে রং করার পাশাপাশি ব্যবহার করেছেন ৩০ হাজার ক্রিস্টাল (স্ফটিক)।
ছবি: ফেসবুক থেকে নেওয়া
৩ / ৯
এই সাজে দোজা ক্যাট ‘ইনফার্নো’র দুনিয়া কতটা ফুটিয়ে তুলেছেন, তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে তাঁর এই সাজের ছবি দেখে নেটিজেনদের অস্বস্তির অনুভূতি নিয়ে। বিশেষ করে যাঁদের ট্রাইপোফোবিয়া আছে।
ছবি: ফেসবুক থেকে নেওয়া
৪ / ৯
ট্রাইপোফোবিয়ায় আক্রান্ত ব্যক্তিরা একসঙ্গে অনেক গর্ত বা ঘনভাবে সাজানো জ্যামিতিক আকার দেখলে অদ্ভুত এক ভয় বোধ করেন। ২০০৫ সালে এর কথা জানা গেলেও ১৫ শতাংশ মানুষেরই এই মানসিক সমস্যা আছে।
ছবি: সংগৃহীত
৫ / ৯
একেকজনের মধ্যে ট্রাইপোফোবিয়ায় একেক রকম প্রতিক্রিয়া দেখা যায়। কেউ উদ্বিগ্ন বোধ করেন, কারও মাথাব্যথা হয়, কেউ শিউরে ওঠেন, কারও বমিভাব হয়, কারও ঠান্ডা লাগে, কারও হৃৎস্পন্দন বেড়ে যায়।
ছবি: সংগৃহীত
৬ / ৯
পদ্মফুলের এই ছবি সাধারণের চোখে নিষ্পাপ লাগবে। কিন্তু মাঝখানে ছোট ছোট ফোটা পরিষ্কার দেখা যাচ্ছে বলে ট্রাইপোফোবিকদের জন্য ছবিটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে।
ছবি: সংগৃহীত
৭ / ৯
সাবান ফেনার বুদ্বুদের এই ছবি বাচ্চাদেরও আনন্দ দেবে। কিন্তু ট্রাইপোফোবিকদের জন্য হবে উল্টো। ঘনভাবে সাজানো বৃত্ত আকৃতি তাদের মনে অহেতুক ভয় ও উদ্বেগ সৃষ্টি করবে।
ছবি: সংগৃহীত
৮ / ৯
সংগত কারণেই মৌচাকের কাছ থেকে তোলা এই ছবি ট্রাইপোফোবিকদের জন্য বেশ ভয়ংকর। পাশাপাশি এপিফোবিকদের জন্যও কথাটা সত্যি। কারণ, এপিফোবিয়ায় ভোগা ব্যক্তিরা মৌমাছি ভয় পান।
ছবি: সংগৃহীত
৯ / ৯
অদ্ভুত সাজপোশাকের জন্য মার্কিন র্যাপার দোজা ক্যাট আগেও আলোচনায় এসেছেন। গ্র্যামি অ্যাওয়ার্ড, বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড, এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসহ বেশ কিছু পুরস্কার আছে তাঁর ঝোলায়।
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া