সেই যে ১৯৮৮ সালে শুরু, এরপর আর থামাথামির নাম নেই। প্রথম সিনেমাতেই জুটে গিয়েছিল ‘চকলেট বয়’ তকমা। এরপর ৩৫ বছরে নিজেকে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ পরিণত করেছেন আমির খানছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৪
পুরো নাম মোহাম্মদ আমির হুসেইন খান। ১৯৬৫ সালের ১৪ মার্চ মুম্বাইয়ে জন্ম। তাঁর বাবা প্রযোজক তাহির হুসেইন ও মায়ের নাম জিনাত হুসেইনছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৪
১৯৮৬ সালের ১৮ এপ্রিল আমির ছোটবেলার প্রেমিকা রীনা দত্তকে বিয়ে করেন। ১৬ বছরের সেই সংসার ভেঙে যায় ২০০২ সালে। এই সংসারে আমির খানের এক মেয়ে (ইরা) ও এক ছেলে (জুনায়েদ) আছে। বিচ্ছেদের পর এই দুই সন্তান মায়ের কাছেই বড় হতে থাকেনছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৪
এরপর ২০০৫ সালে তাঁর সবচেয়ে জনপ্রিয় সিনেমাগুলোর একটি ‘লগান’-এর সহকারী পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমিরছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৪
২০১১ সালের ৫ ডিসেম্বর সারোগেসি পদ্ধতিতে জন্ম নেয় এই জুটির সন্তান আজাদ রাও খান। ছবিতে বাবার সঙ্গে আজাদছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৪
২০২১ সালের ডিসেম্বরে এই জুটি আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেনছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৪
বলা হয়, দ্বিতীয় বিচ্ছেদের পেছনে পরোক্ষভাবে ‘হাত’ রয়েছে ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘দঙ্গল’ সিনেমার সহ–অভিনয়শিল্পী ফাতিমা সানা শেখেরছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৪
অভিনয়ে নাম লেখানোর আগে আমির খান পেশাদার টেনিস খেলোয়াড় ছিলেন। আশির দশকে তিনি রাজ্যের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছেন। ২০১৪ সালে ভারতে ‘আন্তর্জাতিক প্রিমিয়ার টেনিস লিগ’ অনুষ্ঠিত হয়। সেখানে রজার ফেদেরার, নোভাক জোকোভিচ আর সানিয়া মির্জাদের সঙ্গে একটি সৌজন্যমূলক ম্যাচ খেলেন আমির খানছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৪
কিরণ রাওয়ের অনুপ্রেরণায় ২০১৫ সাল থেকে মাছ-মাংস খাওয়া ছেড়ে দিয়ে সম্পূর্ণ নিরামিষাশী হয়ে যান আমির খানছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৪
নানা সমাজসেবামূলক কাজের জন্য জনপ্রিয় আমির খান। মেয়ে ভ্রূণ হত্যা, ভারতের বিভিন্ন অঞ্চলে নিরাপদ পানির অভাব, শিশুর পুষ্টিহীনতা, শিক্ষা—এসব নিয়ে কাজ করার জন্য তাঁকে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত করা হয়। ছবিতে প্রজেরিয়ায় আক্রান্ত এক শিশুর সঙ্গে আমিরছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৪
৫৭-তে দাঁড়িয়ে আমির খানের মনে হচ্ছে, তিনি এত দিন ক্যারিয়ারে মন দিয়ে যা করেছেন, তাতে পারিবারের সঙ্গে অন্যায় হয়েছে। এখন ক্যারিয়ার থেকে অন্তত দেড় বছরের ছুটি নিতে চান তিনি। এই সময়ে মা আর সন্তানদের সময় দেবেন। ছবিতে আইটেম সং এ এলে আব্রামের সঙ্গে আমিরছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৪
আমির খান বছরে একটা বা দুই বছরে একটা সিনেমা করেন। মাঝেমধ্যে তিন বছরও সময় নেন। প্রতি সিনেমায় গড়ে ১০০ কোটি টাকা পারিশ্রমিক নেন। আবার প্রযোজক হিসেবেও লভ্যাংশের ভাগ নেন। তবে সিনেমা ফ্লপ করলে কোনো টাকাই নেন নাছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৪
২০১৩ সালে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে দেখা যায় আমির খানের মুখ, বিশ্বখ্যাত এই ম্যাগাজিনে আমির খানকে রাখা হয় বিশ্বের সেরা ১০০ ব্যক্তিত্বের তালিকায়ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৪ / ১৪
২০২২ সালের সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী, আমির খানের মোট সম্পদের পরিমাণ ২৩০ মিলিয়ন ডলার বা ২ হাজার ৩৭৪ কোটি টাকাছবি: ইনস্টাগ্রাম থেকে