হাজারো পাঠকে মুখর বাংলা একাডেমির প্রাঙ্গণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অনুষ্ঠিত হয়ে গেল পাঠক উৎসব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা আয়োজনে মুখর ছিল বাংলা একাডেমির প্রাঙ্গণ। অন্তত ২০ হাজার পাঠক নিবন্ধন করেছেন এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। এর বাইরেও অনেকে এসেছেন কুপন হাতে করে। ছিলেন বিশেষ অতিথিরা আর প্রথম আলোর পরিবারবর্গ। শিশুদের জন্য ছিল নানা আয়োজন। বেশ কয়েকজন শিশু বাউন্স হাইজে লাফাচ্ছে তো লাফাচ্ছে। পাশে অভিভাবকেরা নিশ্চিন্তে গল্প করছেন। এদিকে কয়েকটি শিশু ট্রেনে চড়ছে। ‘টান’ আর ‘দুই দিনের দুনিয়া’র বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা রেখেছিল চরকি। অনেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে গেম খেলে জিতেছেন চরকির ফ্রি সাবস্ক্রিপশন। কেউবা আবার নেইল আর্ট করিয়েছেন। অনেকে স্কিন টেস্টও করিয়েছেন। এক পাশে ফ্যাশন শো করে ভিড় জমিয়ে দিয়েছে ‘হালফ্যাশন’। লম্বা লাইন ধরে ছিল খাবারের বুথ। অনেকেই পছন্দমতো খাবার নিয়ে বসেছেন বাংলা একাডেমির পুকুরপাড়ে। মোদ্দাকথা, আয়োজনের কোনো কমতি নেই। পাঠকেরাও তুমুল উৎসাহ-উদ্দীপনায় উপভোগ করেছেন সেগুলো। ছবিতে দেখে নেওয়া যাক সেসব।  
১ / ১৫
সেলফি তুলতে নেই মানা!
ছবি: শুভ্র কান্তি দাস
২ / ১৫
‘নকশা’র স্টল পুরোটা সময়ই ছিল নানা আয়োজনে মুখর
ছবি: শুভ্র কান্তি দাস
৩ / ১৫
মঞ্চে উপস্থিত দিলারা জামান
ছবি: আশরাফুল আলম
৪ / ১৫
সেলফিশিকারি ভক্তদের পাল্লায় মডেল জান্নাতুল পিয়া
ছবি: শুভ্র কান্তি দাস
৫ / ১৫
ছিল নাচ, গান, প্রশ্নোত্তরপর্ব
ছবি: আশরাফুল আলম
৬ / ১৫
নারী পাঠকদের একটা বড় অংশের পরনে ছিল শাড়ি আর খোঁপায় ফুল
ছবি: শুভ্র কান্তি দাস
৭ / ১৫
সব বয়সীদের জন্য ছিল নানা আয়োজন
ছবি: শুভ্র কান্তি দাস
৮ / ১৫
‘নাসেক নাসেক’ গানে অনিমেষ রায় আর পান্থ কানাইয়ের সঙ্গে নেচেছেন উপস্থিত লোকজন
ছবি: আশরাফুল আলম
৯ / ১৫
শিশুরা চড়েছে ট্রেনে
ছবি: শুভ্র কান্তি দাস
১০ / ১৫
অনেকদিন পর দুই বন্ধুর দেখা
ছবি: শুভ্র কান্তি দাস
১১ / ১৫
দর্শকের সেলফি
ছবি: আশরাফুল আলম
১২ / ১৫
উপভোগ করেছে প্রথম আলোর ‘ভবিষ্যৎ পাঠক’ শিশুরাও
ছবি: শুভ্র কান্তি দাস
১৩ / ১৫
সেলফি তোলার নেই কো শেষ
ছবি: শুভ্র কান্তি দাস
১৪ / ১৫
আনন্দ করছে এক শিশু
ছবি: শুভ্র কান্তি দাস
১৫ / ১৫
প্রদর্শিত আলোকচিত্রের সঙ্গে দর্শনার্থীর ছবি
ছবি: শুভ্র কান্তি দাস