ওয়ার্ল্ড ফুড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসের দুটি শাখায় প্রথম হয়েছে বাংলাদেশের ছবি

সম্প্রতি ওয়ার্ল্ড ফুড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬-এর বিভিন্ন শাখার পুরস্কার বিজয়ী ছবির তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ৫০টির বেশি দেশ থেকে প্রায় ৯ হাজার ছবি জমা পড়েছিল। বিজয়ী ১০টি ছবি নিয়ে এই আয়োজন।

১ / ১০
তাজিকিস্তানের সোভিয়েত যুগের স্যানাটোরিয়াম বা স্বাস্থ্যনিবাসের ক্যানটিনে একাকী এক নারীর খাদ্য গ্রহণের মুহূর্ত ধরা পড়েছে। ‘ফুড অ্যাট দ্য টেবিল’ শাখায় প্রথম হওয়া ছবিটি প্রতিযোগিতায় সামগ্রিকভাবেও সেরা হয়েছে
ছবি: জো কেয়ার্নি, যুক্তরাজ্য
২ / ১০
জাপানের কিয়োটোর নিশিকি মার্কেট থেকে তোলা ছবিটি ‘স্ট্রিট ফুড’ শাখায় সেরা হয়েছে
ছবি: কারা বেয়ার্ড, অস্ট্রেলিয়া
৩ / ১০
‘ফুড ইন অ্যাকশন’ শাখায় আলোকচিত্রী নাতির তোলা এই ছবিতে ধরা পড়েছে প্রজন্মের ভালোবাসা ও স্মৃতির উষ্ণতা
ছবি: লেহোচকি বালাজ, হাঙ্গেরি
৪ / ১০
জাপানের ঐতিহ্যবাহী ‘হিমোনো’ পদ্ধতিতে রোদে শুকানো হচ্ছে সামুদ্রিক মাছ স্কুইড
ছবি: আলবার্ট গনজালেস, স্পেন
৫ / ১০
নিজেদের ঘরের তন্দুর থেকে সদ্য ওঠা গরম রুটিতে হাত রাখছে ছোট্ট আসিলবেক
ছবি: মাইকেলা বালবোনি ও ফেদেরিকো বোরেলা, ইতালি
৬ / ১০
ঢাকার গাবতলী থেকে তোলা এই ‘উন্মুক্ত রেস্তোরাঁ’র ছবি ফুড ফর লাইফ বিভাগে প্রথম হয়েছে
ছবি: মিথাইল আফরিগ চৌধুরী, বাংলাদেশ
৭ / ১০
সূর্যোদয়ের আলোয় ভারতের হাওড়া সেতুর নিচে হুগলি নদীতে জাল টানছেন জেলেরা
ছবি: মার্কো রুটেন, নেদারল্যান্ডস
৮ / ১০
গাঢ় আলো-ছায়ার আবহে পরিবেশিত নুডলস। এর টেক্সচার যেন ছুঁয়ে দেখার মতো জীবন্ত, রহস্যময় ও আকর্ষণীয়
ছবি: মায়া লেউইচ, নেদারল্যান্ডস
৯ / ১০
ছবিটির শিরোনাম—‘আ মিড–সেঞ্চুরি ম্যান অ্যান্ড হিজ কেক’। কেক অ্যাওয়ার্ড শাখায় সেরা হয়েছে
ছবি: ক্লডিয়া অ্যান্টন, অস্ট্রেলিয়া
১০ / ১০
বগুড়ার মহাস্থানগড় এলাকার এই সবজি বাজারের ছবিটি ফুড ফর সেল বিভাগে প্রথম হয়েছে
ছবি: কাজী মোহাম্মদ গোলাম কুদ্দুস, বাংলাদেশ
আরও পড়ুন