যেভাবে চুলের পরিচর্যা করেন মানুষি ছিল্লার

মানুষি ছিল্লার। ষষ্ঠ ভারতীয় সুন্দরী হিসেবে বিশ্বসুন্দরীর খেতাব জিতেছিলেন ২০১৭ সালে। রীতিমাফিক বলিউডেও অভিষেক হয়ে গেছে। সৌন্দর্যের ঝলক দেখিয়েছেন বেশ কিছু ছবিতে। বিশেষ করে বলতে হয়, তাঁর লম্বা উজ্জ্বল চুলের কথা। কেবল সিনেমাতেই নয়, তাঁর চুলের মিষ্টি ঝলক দেখা যায় ইনস্টাগ্রামেও। নিয়মিত ছবি প্রকাশ করেন বিভিন্ন হেয়ারস্টাইলে। এই চুল সুন্দর রাখতে নিয়ম মেনে তার পরিচর্যা করেন মানুষি। ছবিতে ছবিতে জেনে নিন সেই রুটিন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৬
অনেকেই এখন চুলে তেল দেওয়া অপছন্দ করেন। তাঁদের দলে নেই মানুষি। ভালোবাসেন মাথায় নারিকেল তেল মাখতে। যেন পৌঁছায় মাথার ত্বক অবধি। বিশেষ করে চুল দ্রুত বড় করতে এটা বিশেষ সহায়ক।
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
২ / ৬
প্রতিদিন চুল ধোয়ার মধ্যে নেই মানুষি। তাতে মাথার ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। হতে পারে খুশকি। তবে তাতে বেশি বিরতিও দেন না। তাই নিয়ম করে সপ্তাহে দুই থেকে তিনবার ভালো করে চুল ধুয়ে নেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
৩ / ৬
শুটিং থাকলে ভিন্ন কথা। চরিত্র অনুযায়ী চুল সাজাতে হয়। নইলে গোসলের পর চুল না বেঁধে খোলা রাখেন মানুষি। শুকিয়ে নেন বাতাসে। সেসব দিনে চুলের উজ্জ্বল ভাবের জন্য সেরামও ব্যবহার করেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
৪ / ৬
তবে এমন সময়ে চুল খোলা রাখেন না বিশ্বসুন্দরী। তাতে চুলের গোড়া ভাঙতে পারে। কমতে পারে ঘনত্বও। তাই সাধারণত চুল বেঁধেই রাখেন তিনি।
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
৫ / ৬
সপ্তাহে দুই-তিনবার নিজে চুল ধোয়ার পাশাপাশি মাসে অন্তত একবার হেয়ার স্পা নেন মানুষি। এটা সাহায্য করে চুল পড়া ঠেকাতে। সেই সঙ্গে চুলে জোগায় প্রয়োজনীয় পুষ্টি উপাদান।
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
৬ / ৬
আর এভাবেই নিজের সুন্দর লম্বা চুলকে আরো উজ্জ্বল ও দৃষ্টিনন্দন করে তুলছেন মানুষি ছিল্লার। আপনিও যদি তেমন রাখতে চান আপানর চুল, অনুসরণ করতেন তার চুলের পরিচর্যার রুটিন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

তথ্যসূত্র: জাগরন ইংলিশ