ইস্ট ওয়েস্টে রোবোটিকস প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির রোবোটিকস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল রোবো ফেস্ট ২০২৪ ’। আয়োজনে দেশের ৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫২৬টি দলে দুই হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন। ৭-৯ নভেম্বর তিন দিন ধরে ইস্ট ওয়েস্টের আফতাবনগর ক্যাম্পাসে চলে উৎসব। অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফরাসউদ্দিন, ট্রাস্টি বোর্ডের সদস্য খলিলুর রহমান, উপ-উপাচার্য এম আশিক মোসাদ্দিক, প্রাইম ব্যাংকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা এ ওয়াই এম মোস্তফা, রোবোটিকস ক্লাবের মডারেটর অধ্যাপক আহমেদ ওয়াফিস রেজা।