বিইউএফটিতে বিতর্ক প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন দিনব্যাপী একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছিল বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)। ‘শহীদ সেলিম বিইউএফটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৪’ শীর্ষক এ আয়োজনে অংশ নিয়েছে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ৬৪টি দল। বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। ৪ নভেম্বর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আয়োজনে সভাপতিত্ব করেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ও বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান।