Facebook

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিদিন ছাত্রলীগের অ্যাকশন দেখে আপনার কী মনে হচ্ছে? শেখ আঞ্জুম: মনে হচ্ছে বুয়েটে কমার্স বিভাগে ভর্তি হই :Pশেখ আঞ্জুম: ইশ্! পুলিশ যদি বলত, ‘অ্যাকশন নিজের হাতে তুলে নেবেন না!’জিয়াউস সোবহান: বেশ পুলকিত বোধ করছি। কারণ, এনারাই পাস করে বেরিয়ে কেউ আমলা, কেউ পুলিশ, কেউ ব্যবসায়ী, কেউ মন্ত্রী হবেন এবং মহাসমারোহে বর্তমান পূজনীয় নেতাদের শূন্যস্থান পূরণ করে দেশকে কখনোই নেতৃত্বহীন হতে দেবেন না!এম আবদুল মমিন: এসব অ্যাকশন দান-প্রতিদান অথবা বলতে পারেন আদান-প্রদান। তারা এখন যা দিচ্ছে, সেটা ভবিষ্যতে তাদের জন্য প্রতিদানস্বরূপ ফেরত আসবে।জোবায়ের তনিম: একটা বড়সড় আকিকার মাধ্যমে ছাত্রলীগের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ রেসলিং লীগ’ রাখা প্রায় জরুরি হয়ে গেছে।ইউলজিস্টিক সাগর: ছাত্রলীগ ওষুধ কোম্পানিগুলো থেকে কমিশন খেয়ে এমন কাজ করছে, যেন তাদের পেইন কিলার ট্যাবলেট ও স্প্রের বিক্রি বেড়ে গেছে!মো. সাইদুল ইসলাম: এদের বিরামহীন আক্রমণে দেশের ক্লিনিকগুলোর আয় বৃদ্ধি পাচ্ছে, দেশের অর্থনীতি সচল থাকছে! দেশের উন্নয়নে ছাত্রলীগের এ রক্তক্ষয়ী প্রচেষ্টা সত্যিই প্রশংসার দাবিদার।আজিজুর রহমান: পুলিশ হওয়ার খায়েশ হয়েছে।নিষিদ্ধ হিমু: মনে হচ্ছে তারা সবাইকে আন্ডার (মাটির নিচ) গ্র্যাজুয়েট করার সিদ্ধান্ত নিয়েছে।বদরুল ইসলাম: ছোটবেলায় বাপের হাতে যে মার খেয়েছে, তার শোধ নিচ্ছে।অনুপম বণিক: প্রদীপ নিভিবার আগে দপ করিয়া জ্বলিয়া ওঠে, ইহাই চিরন্তন সত্য।স্বপ্ন কারিগর: এসবই মিডিয়ার তৈরি।মেঘবালক মুন: বুয়েটের ছেলেরা অহিংস আন্দোলন করায় বেয়াদব হয়ে গেল। তাই ছাত্রলীগের কর্মীরা বুঝিয়ে দিল কীভাবে আদব দেখাতে হয়।খালেদ সাইফুল্লাহ: এত দিন তো টেস্ট আর ওয়ান ডে ম্যাচ চলছিল...এখন টি-টোয়েন্টির যুগ!সৌরভ কবির: আগে কার্টুন নেটওয়ার্কে ‘জাস্টিস লিগ’ নামের একটা অ্যাকশন কার্টুন দেখতাম। এখন আর কার্টুন দেখার বয়স নেই, তাই ছাত্রলীগের অ্যাকশন দেখি।রড্রিগেজ: বড় বাঁচা বেঁচে গেছি!!! আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি না।মাসফুকুর রহমান: ২০ বছর পরে জব্বারের বলীখেলার সঙ্গে সঙ্গে আরেকটি ঐতিহাসিক খেলা দেখা যাবে—‘ছাত্রলীগের বৈঠা খেলা’।রাইসুল ইসলাম: তারা পাওনা পরিশোধের ব্যাপারে যথেষ্ট আন্তরিক।মঞ্জুর মোর্শেদ: ইউ থিং বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিনস ‘দে আর এজুকেটেড’? নো ম্যান ইউ রং, দে আর বাংলা ছবির হিরো। দে আর লিভিং ইন বাংলাদেশ, ওকে, ম্যান দে হ্যাভ টু ফাইট, বিকজ দে আর ইটিং ফুড ফ্রম বাংলাদেশ।এস কে ফাহাদ: সারা দিন ছাত্রলীগের অ্যাকশন নিরবচ্ছিন্ন প্রচারের জন্য অবিলম্বে ‘টেন অ্যাকশনের’ মতো ‘ছাত্র অ্যাকশন’ নামের একটা টিভি চ্যানেল খোলা উচিত।তানজিনা আফরিন: ভেবে দেখুন, ওরা যদি বিশ্ববিদ্যালয়ের গণ্ডি ছাড়িয়ে স্কুলে, কলেজে, হাসপাতালে আর পরিশেষে আপনার-আমার ঘরে ঢুকে অ্যাকশন চালানোর আবদার করত, তখন কী করতেন?নাজমুজ্জামান: দুই দলের রাজনৈতিক রসায়নে মানুষের জীবনপ্রকৃতির যে পরিবর্তন হচ্ছে, প্রদত্ত একমুখী বিক্রিয়াটি (Action) তার (রাজনৈতিক মাঠে) বিক্রিয়ার অংশ মাত্র! উল্লেখ থাকে যে বিক্রিয়াটি একটি তাপ-উৎপাদি বিক্রিয়া।তানজিল রাকিব সাসপেন্স: পদ্মা সেতু, ডেসটিনি, হলমার্ক, বুয়েট, মেডিকেলে ভর্তি ইত্যাদি।কমেডি: সামান্য চার হাজার কোটি টাকা, ‘দুষ্টু’, তালা, পম গানা ইত্যাদি।রোমান্স: জনগণের প্রতি নেতাদের ভালোবাসা। এর ফাঁকে ফাঁকে ছাত্রলীগের ‘সামান্য’ অ্যাকশন না হলেই নয়।