তারকাদের থেকে শিখুন উইংড আইলাইনারের সাজ

আইলাইনারের একটা উইংড স্ট্রোক আপনার সাজ রীতিমতো বদলে দিতে পারে। এনে দিতে পারে স্টাইলিশ লুক। কখনো আবার মেকআপটাই এমন হয়, তার সঙ্গে উইংড আইলাইনার দেওয়াটা জরুরি হয়ে পড়ে। আবার কখনো সাজে এনে দেয় ক্ল্যাসিক একটা ভাব। মোদ্দা কথা, আইলাইনারের এই স্ট্রোক আপনাকে করে তুলবে আকর্ষণীয়। কখন দেবেন এই সাজ, ছবিতে ছবিতে শিখে নিন তারকাদের থেকে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীপিকা পাড়ুকোন

এবারের অস্কারে দীপিকা সেজেছিলেন পুরোনো দিনের হলিউডি সাজে। পরেছিলেন লুই ভিতোঁর গাউন। সঙ্গে হালকা ধাঁচের মেকআপের সঙ্গে উইংড আইলাইনারে ক্যাট আই লুক
ছবি: ইন্সটাগ্রাম থেকে

জিজি হাদিদ

অস্কারে উইংড আইলাইনারে সেজেছিলেন জিজি হাদিদও। পরেছিলেন জ্যাক পোজনের উজ্জ্বল লাল গাউন। মেকআপ ছিল কোমল। আইলাইনারের কল্যাণে তাতেই রূপের খোলতাই হয়েছিল
ছবি: ইন্সটাগ্রাম থেকে

অনন্যা পান্ডে

স্পার্কল ডিজাইন সব সময় মেকআপে দারুণ একটা ব্যাপার এনে দেয়। যেমনটা এখানে এসেছে অনন্যা পান্ডের স্পার্কলি উইংড আইলাইনারের সাজে। দেখাচ্ছে দারুণ গর্জিয়াস
ছবি: ইন্সটাগ্রাম থেকে

জেন্ডায়া

এক অনুষ্ঠানে জেন্ডায়া গিয়েছিলেন এই মিনিমাল মেকআপে। কিন্তু সেটাকেই আকর্ষণীয় করে তোলেন বেবি উইংড আইলাইনার যোগ করে। তার সঙ্গে যোগ করেন মাসকারা।
ছবি: ইন্সটাগ্রাম থেকে

খুশি কাপুর

আইলাইনারের স্ট্রোক যে লুক বদলে দেয়, তার সার্থক উদাহরণ খুশির এই সাজ। মিনিমাল মেকআপের সঙ্গে গালে গোলাপি আভা আর টিন্টেড ঠোঁটের সঙ্গে উইংড আইলাইনার চেহারায় এনে দিয়েছে ড্রামার আবহ
ছবি: ইন্সটাগ্রাম থেকে