স্পাতে কলাপাতা ব্যবহার করে কেন জানেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়ুর্বেদিক রূপচর্চায় জনপ্রিয় কলাপাতার ব্যবহার
ছবি : নকশা

খাবারের পাত্র হিসেবে কলাপাতার ব্যবহার আদিকাল থেকেই হয়ে আসছে। অনেকে আবার রান্নার মাধ্যম হিসেবেও ব্যবহার করেন। তবে এই কলাপাতাই আপনার ত্বক ও চুলের জন্য দারুণ উপকারী। বিভিন্ন পারলারে স্পা-র কাজে কলাপাতা ব্যবহার করা হয়।

ব্যথার জায়গায় কলাপাতা মুড়ে রাখলে উপকার পাওয়া যায়
ছবি : নকশা

হার্বস আয়ুর্বেদিক ক্লিনিকের রূপবিশেষজ্ঞ আফরিন মৌসুমি জানান, কলাপাতার এমন কিছু গুণাগুণ আছে, যা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। প্রাকৃতিকভাবেই কলাপাতায় থাকে অ্যান্টিব্যাক্টেরিয়াল ও অ্যান্টিবায়োটিক জাতীয় পদার্থ। যার কারণে বহু আগে থেকেই আয়ুর্বেদিক রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে কলাপাতা। কলাপাতায় রয়েছে এমন উপাদান, যার কারণে রূপচর্চার কাজের গতি ত্বরান্বিত হয়। অর্থাৎ কাজ দ্রুত ও এর মান আরও উন্নত করতে সহায়তা করে।

কলাপাতা ব্যাকটেরিয়া প্রতিরোধ করে, তাই প্রাকৃতিন উপাদানগুলো সহজে নষ্ট হয়ে যায় না
ছবি: নকশা

আয়ুর্বেদিক রূপচর্চায় দেখা যায়, কলাপাতার ওপর রূপচর্চার উপাদানগুলো রাখা হয়। এর কারণ কলাপাতা ব্যাকটেরিয়া প্রতিরোধ করে, তাই উপাদানগুলো সহজে নষ্ট হয়ে যায় না। ব্যথার জায়গায় কলাপাতা মুড়ে রাখলেও বেশ উপকার পাওয়া যায়। এ ছাড়া স্পাতে কলাপাতার ব্যবহারে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশের আমেজ আসে।

কলাপাতার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি–অক্সিডেন্ট থাকে, যা ত্বক ভালো রাখতে সাহায্য করে, জানালেন হারমনি স্পা অ্যান্ড ক্লিওপেট্রা বিউটি সেলুনের রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতা। অকালে ত্বকে ভাঁজ পড়া আটকাতে কলাপাতা সাহায্য করে। কলাপাতা পায়ে মুড়িয়ে রাখলে অল্প সময়ের মধ্যেই পা বেশ গরম হয়ে যায়। তাই স্পা করতে কলাপাতা মুড়ে শরীর ডিটক্সিফিকেশন করা হয়।