ঈদের সকালের সাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সকালের সাজটা হোক মিষ্টি। মডেল: অনিন্দ্যা ফয়সল খান, সাজ: রেড বিউটি স্যালন, ছবি: নকশা
সকালের সাজটা হোক মিষ্টি। মডেল: অনিন্দ্যা ফয়সল খান, সাজ: রেড বিউটি স্যালন, ছবি: নকশা

ঈদের সকালটা যেন আনন্দের আবেশ ছোঁয়া সকাল। নতুন পোশাক, মায়ের হাতের পায়েস আর আতরের মিষ্টি সুবাস, ঈদের সকালের আনন্দ সীমা ছাড়ানো। এই দিনের সকালের সাজটাও যেন সেই আনন্দেরই বহিঃপ্রকাশ।

রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভীন বলেন, ঈদের দিনটা অন্য রকম। ঈদের সকালে ঘরটাও গুছিয়ে ফেলেন সবাই; নিজেও সুন্দর করে সাজেন, সেজেগুজে তিনি বাইরে যান বা না যান। সকালবেলা একটা ‘লুক’ তৈরি করে ফেলেন এবং দিনের বাকি সময় সেই ধারাটা বজায় রেখেই সব করেন। তরুণীরা খুব উজ্জ্বল করে চোখ সাজানো, গ্লিটার আইলাইনার ব্যবহার করতে পারেন। কমপ্যাক্ট পাউডার দিয়ে বেজ তৈরি করা যায়। ন্যুড লিপস্টিক লাগাতে পারেন। চুল সাজাতে পারেন ভিন্ন ধাঁচে। বেজ ও কনট্যুরিং করতে হবে একটু যত্ন করেই। সকালে চুল ব্লো ড্রাই করে নিতে পারেন। সকালে যতটা সম্ভব, স্বাভাবিক হালকা টোনের লিপস্টিক লাগানো উচিত। সঙ্গে থাকতে পারে মিষ্টি টোনের ব্লাশঅন।

কামিজের সঙ্গে

হালকা বেজ আর হালকা টোনের লিপস্টিক ব্যবহার করতে পারেন। চোখের সাজে অতিরিক্ত রং বা আইলাইনারের ব্যবহার না করে স্বাভাবিক মেকআপে সকালের শুভ্রতা ফুটে উঠবে। সকালের জন্য এটিই আকর্ষণীয়। সারা দিনের জন্য এই ছোঁয়াটা রাখলে সুন্দর দেখাবে। সোজা চুলেই সাজ সম্পূর্ণ করতে পারেন।

পোশাক রঙিন হলে

পোশাকের সঙ্গে মিলিয়ে বেছে নিতে পারেনে লিপস্টিক। সরু করে টানা আইলাইনারের জন্য অন্য রকম দেখাবে। সঙ্গে কোঁকড়া করা চুল ভালো লাগবে।

শাড়ি

হালক রঙের শাড়িতে এমনিতেই ভিন্নতা চলে আসে। এসময় কপালে রাখুন ছোট টিপ। সাজে যোগ করুন উজ্জ্বল রঙের লিপস্টিক। একটু মোটা করে আইলাইনার ও কাজল মানাবে শাড়ির সঙ্গে। চুল বাঁধা হোক দেশীয় স্টাইলেই। সকালে যাঁরা শাড়ি পরবেন, দেশীয় ধাঁচে চুল বেঁধে সারা দিনের জন্য বেরিয়ে গেলেও দেখতে ভালো লাগবে। তিনি নিজেও থাকবেন প্রশান্তিতে। এ রকম হালকা সাজেই স্নিগ্ধ সকালটা কাটতে পারে আনন্দে।