চলুন বানাই হাওয়ার চরকি

ছবি: খালেদ সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরতের আকাশ আর ঝিরিঝিরি বাতাসে রঙিন চরকি ঘোরার দৃশ্য সুন্দর বরাবরই। কাগজ দিয়ে এমন চরকি বাড়িতেই বানানো যাবে। চরকি ঘুরিয়ে প্রাণভরে উপভোগ করা যাবে শরতের বাতাস। চাইলে ঘরেও সাজিয়ে রাখা যাবে।

৬ x ৬ ইঞ্চি ১টি রঙিন কাগজের কর্ণ বরাবর দাগ দিয়ে নিতে হবে।
Khaled Sarker
বর্গের চার কোনা থেকে কর্ণ বরাবর ভেতর দিকে কেটে আসতে হবে। ঠিক মাঝের বিন্দুর কিছু আগে কাটা থামিয়ে দিতে হবে।
Khaled Sarker
প্রতিটা কর্ণের এক পাশের কাগজকে মুড়িয়ে ভেতর দিকে নিয়ে আসতে হবে।
Khaled Sarker
কর্ণ থেকে আসা কাগজকে একসঙ্গে করে একটি বোর্ড পিন দিয়ে বাঁশ বা পাটের কাঠিতে আটকে দিতে হবে।
Khaled Sarker
হয়ে গেল হাওয়ার চরকি।
Khaled Sarker
রঙিন হাওয়ার চরকি
Khaled Sarker