নখের সাজে নতুন ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঝের দুটো নখে বিপরীত একটি রং নিয়ে আসবে ভিন্নতা। মডেল: অবনী, নেইল আর্ট: টিউলিপ নেইল অ্যান্ড স্পা, ছবি: সুমন ইউসুফ
মাঝের দুটো নখে বিপরীত একটি রং নিয়ে আসবে ভিন্নতা। মডেল: অবনী, নেইল আর্ট: টিউলিপ নেইল অ্যান্ড স্পা, ছবি: সুমন ইউসুফ

নখ যেন হয়ে উঠেছে একটা ক্যানভাস। তাতে লাগছে নানা রঙের ছোঁয়া। নখ রাঙাতে নেইলপলিশ তো ছিলই। এখন যেন নখশিল্পের (নেইল আর্ট) যুগ। তাতেও যোগ হচ্ছে নতুন এক ধারা। এর নাম অ্যাক্রিলিক নেইল, বিশ্বজুড়ে এখন বেশ জনপ্রিয় এই নখের সাজ।

.
.

কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, বিদ্যা বালানের মতো তারকাদের নখেও দেখা যায় অ্যাক্রিলিক নেইলের ব্যবহার। আমাদের দেশে বিদ্যা সিনহা মীম, বর্ষার মতো তারকারাও নখ রাঙাচ্ছেন অ্যাক্রিলিকে৷ সম্প্রতি নখে অ্যাক্রিলিক করিয়েছেন সংগীতশিল্পী কনা। গতানুগতিক ধারার বাইরে অ্যাক্রিলিক নখে আনে নতুন লুক—এমনটাই বললেন তিনি৷

.
.

নখশিল্পের এই নতুন ধারা নিয়ে কাজ করছে টিউলিপ নেইল অ্যান্ড স্পা। টিউলিপের ব্যবস্থাপনা পরিচালক চিত্রনায়িকা নিপুণ আক্তার বললেন, অ্যাক্রিলিক করার পর নখকে অনেকটা প্রচলিত নেইল আর্টের মতোই দেখা যায়। তবে নেইল আর্ট দীর্ঘস্থায়ী নয়। এদিকে অ্যাক্রিলিক নেইল থাকে দীর্ঘদিন। যে কারণে খরচটা একটু বেশি হলেও এখন অনেকেই বেছে নিচ্ছেন অ্যাক্রিলিক নেইল৷ অ্যাক্রিলিক নখে ব্যবহার করা হয় অ্যাক্রিলিক পাউডার আর সলিউশন। ফাইল করে আনা হয় নখের আকৃতি। জেল বসিয়ে এরপর নখে নকশা করা হয়। যাঁরা খুব তাড়াতাড়ি নখের নকশায় পরিবর্তন আনতে চান, তাঁরা অ্যাক্রিলিকের পরিবর্তে জেল নেইল করতে পারেন। অ্যাক্রিলিক নেইলের মতোই জেল পাউডার আর সলিউশন দিয়ে জেল নেইল করা হয়। এটা খুব সহজেই বদলানো যায়, পরিবর্তন করা যায়। নিপুণ বললেন, ‘অ্যাক্রিলিক বা জেল নেইল—এই দুটো ধারায় হাতের মধ্যমা আর অনামিকার নখকে উজ্জ্বল নকশায়

অ্যাক্রিলিক করার পর নখ পরিষ্কার রাখতে হবে
অ্যাক্রিলিক করার পর নখ পরিষ্কার রাখতে হবে

সাজালে ভালো দেখায়৷ বাকি নখগুলোতে দেওয়া যেতে পারে একরঙা নেইলপলিশ। চাইলে একটি নখেও রাখতে পারেন ব্যতিক্রমী নকশা। তবে অ্যাক্রিলিকে ফ্রেঞ্চ না করাই ভালো। কারণ, এতে করে নখের সাদা রঙের ওপর দেখা দেয় হলদেটে ভাব৷ অ্যাক্রিলিক বা জেল নখের সাজে যে নকশাই করুন না কেন, তা অবশ্যই দক্ষতার সঙ্গে করতে হবে।’
এদিকে অ্যাক্রিলিক করার পর নখের পরিচ্ছন্নতার বিষয়টির দিকে বিশেষ খেয়াল রাখার পরামর্শ দিলেন পারসোনার পরিচালক নুজহাত খান৷ নুজহাত বললেন, যেহেতু নখের ওপর অ্যাক্রিলিক করা হয়, এ জন্য নিচের নখে ছত্রাক জমে যাওয়ার আশঙ্কা থাকে৷ ভেতরের নখটা একটু বড় হলেই তা কেটে ফাইল করে নেওয়া ভালো। এ জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞের সাহায্য নিতে হবে।