নিজের তৈরি দিনপঞ্জি

হাতে তৈরি দিনপঞ্জি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনপঞ্জি বানানো যায় বাড়িতেই। নকশার মাধ্যমে ফুটিয়ে তোলা যাবে নিজস্ব অভিব্যক্তি।

নতুন ডায়েরি লাগবে? চাইলে ঘরে বসেই বানানো যায়। খুব বেশি উপকরণ লাগে না। মলাটে করতে পারেন নিজের মনের মতো কারুকাজ। এখানে চটের কাপড় দিয়ে মলাট বানানো হয়েছে। চাইলে কাগজ বা কাপড় দিয়েও মুড়িয়ে নিতে পারেন দিনপঞ্জির মলাট।

উপকরণ

এ–ফোর আকারের কাগজ, গ্লু–গান, দুই টুকরা শক্ত কাগজ, কাঁচি, পাঞ্চ মেশিন ও চট।

যেভাবে বানাবেন

এ–ফোর কাগজ আড়াআড়িভাবে ভাঁজ করে নিন।

ভাঁজ করা দাগ বরাবর দুই টুকরা করে কেটে নিন।

ডায়েরির প্রচ্ছদের জন্য দুটি শক্ত কাগজ নিয়ে চটের কাপড় দিয়ে গ্লু–গানের সাহায্যে মুড়ে নিন।

বাকি অংশটুকু আঠার সাহায্যে সাদা কাগজ দিয়ে ঢেকে নিন।

পরিমাপ করে টুকরা কাগজগুলোকে পাঞ্চ মেশিনের সাহায্যে ছিদ্র করে নিন। একইভাবে মলাট করা কাগজ দুটোকেও ছিদ্র করে নিন।

মলাট দুটোর মাঝখানে বাকি কাগজ রেখে ছিদ্র দিয়ে উলের সুতা বা যেকোনো শক্ত সুতা ঢুকিয়ে বেঁধে নিন। হয়ে গেল নতুন বছরের নতুন ডায়েরি।