নেইলপলিশের আগে পরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইলপলিশ লাগানোর সময় খেয়াল করুন যাতে ছড়িয়ে না যায়
নেইলপলিশ লাগানোর সময় খেয়াল করুন যাতে ছড়িয়ে না যায়

সঠিকভাবে নেইলপলিশ দিতে পারাটাও একটি গুণ। মাঝেমধ্যে নখের অতটুকু জায়গাই হাতের সৌন্দর্য বাড়ায় বা কমায়। নেইলপলিশ দেওয়ার আগে–পরে বিশেষ কোনো আয়োজনের প্রয়োজন নেই। দরকার ছোটখাটো কিছু নিয়ম মানার। মেনে চললে কষ্ট এবং সৌন্দর্য—দুটোই সার্থকতা পাবে। জানালেন রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন।

টপ কোটিংয়ের ব্যবহার নেইলপলিশের রংকে উজ্জ্বল করে
টপ কোটিংয়ের ব্যবহার নেইলপলিশের রংকে উজ্জ্বল করে

নেইলপলিশের মধ্যে একধরনের কেমিক্যাল থাকে। তবে ভালো মানের পণ্যে এই ক্ষতিকর উপাদান কম থাকে। অনেকের নখের ওপরের আবরণটি পাতলা হয়ে থাকে। তাই যেকোনো নেইলপলিশ ব্যবহার না করলে নখের ক্ষতি কিছুটা কম হয়।

৩–৪ দিন পর নেইলপলিশ তোলার কাজটি করুন। মডেল: পারিহান, কৃতজ্ঞতা: রেড বিউটি স্যালন
৩–৪ দিন পর নেইলপলিশ তোলার কাজটি করুন। মডেল: পারিহান, কৃতজ্ঞতা: রেড বিউটি স্যালন

নেইলপলিশ ব্যবহারের আগে ও পরে কী করা উচিত, সে বিষয়ে টিপস দিলেন আফরোজা পারভীন
*প্রতিদিন নেইলপলিশ লাগানো ও তোলা ঠিক নয়।

*৩ থেকে ৪ দিন পরপর নেইলপলিশ তোলার কাজটি করুন।

*নেইলপলিশ দেওয়ার আগে অবশ্যই নখ পরিষ্কার করে নিতে হবে।

*নেইলপলিশ ব্যবহারের আগে নেইল হার্ডনার ব্যবহার করা উচিত।

*৩ বা ৪ দিন পর নেইলপলিশ তুলে মেনিকিউর, প্যাডিকিউর করে আবার লাগানো যেতে পারে। এতে নখ ভালো থাকে।

*নখে বাফারিং করাও খুব প্রয়োজন নেইলপলিশ ব্যবহারের আগে।

*নেইলপলিশ তোলার ক্ষেত্রে সম্ভব হলে একই ব্র্যান্ডের নেইলপলিশ ও রিমুভার ব্যবহার করুন।

*নেইলপলিশের বোতলটি দুই হাতের তালুর মধ্যে নিয়ে ঘষে নিন। তবে কখনোই নেইলপলিশের বোতলটি ঝাঁকাবেন না। নেইলপলিশ ব্যবহারের সময় বোতলের মুখটি ঢেকে রাখুন কিছু দিয়ে।

*ব্যবহারের ৫ মিনিট আগে নেইলপলিশটি ফ্রিজে রাখলে তা নখে ভালোভাবে বসে যাবে। আপনি চাইলে ফ্রিজের ভেতরেই সব সময় এটিকে সংরক্ষণ করতে পারেন।

*নেইলপলিশ ব্যবহারের পরে একটা টপ কোটিং দিলে তা সুন্দর ও দীর্ঘস্থায়ী হবে।

*নেইলপলিশ লাগানোর পর চেষ্টা করুন ১০ মিনিট কোনো কাজ না করতে।

*চটজলদি শুকাতে চাইলে বরফ দেওয়া পানির ভেতর হাত ডুবিয়ে রাখুন ১০ সেকেন্ড।