নোটিশ বোর্ড
বসন্তের পোশাক, রেস্তোরাঁয় মাসুদ রানা ও ছাড়ের খোঁজ
বিভিন্ন দোকানে ছাড়, বসন্তের পোশাক, খাবারের দোকানে নতুনত্ব– শহরে চলছে নানা আয়োজন।
বসন্তের পোশাক
ভিন্টেজ রোজ, ফ্লোরিশ অরনামেন্টেশন আর অলংকারের নকশায় সাজানো হয়েছে রঙ বাংলাদেশের এবারের বসন্ত সংগ্রহ। রঙের মধ্যে আছে সাদা, হলুদ, সোনালি, ম্যাজেন্টা, লাল, বাদামি, ক্রিম, নীল ও মেরুন। সুতি, লিনেন, হাফ সিল্ক, সেমি পিওর জর্জেট, নেট কাপড়ের পোশাকের ফুটিয়ে তোলা হয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, এমব্রয়ডারি, কারচুপির নকশা। ঐতিহ্যবাহী পোশাকের পাশাপাশি রয়েছে পাশ্চাত্যভিত্তিক পোশাকও।
পাশ্চাত্য স্বাদের খাবার
পুরান ঢাকার টিকাটুলীর হাটখোলায় ‘কাউবয় কিচেন’রেস্তোরাঁর আনাচকানাচে মাসুদ রানার উপস্থিতি খুঁজে পাবে তার ভক্তরা। রেস্তোরাঁটি সেভাবেই সাজানো হয়েছে। খাবারের মধ্যে আছে পিৎজা, বার্গার, পাস্তা, ফ্রেঞ্চ ফ্রাই, রাইস মিল, সালাদ, চাওমিন, সুপ, ড্রিংকস, ডেজার্ট ও কফি। রেস্তোরাঁটির উদ্যোক্তা হোসাইন লিমন মোকারম জানান, রান্নার প্রতি ভালোবাসা থেকেই রেস্তোরাঁটির সৃষ্টি। কাউবয় কিচেনে খাবারের সর্বোচ্চ মান বজায় রাখার চেষ্টা করা হয়। এ ছাড়া দামও সাধ্যের মধ্যে।
ছাড়
বৈশ্বিক উষ্ণতা কমিয়ে আনতে মীনা বাজার নিয়েছে বিশেষ উদ্যোগ। মীনা বাজারের যেকোনো শাখায় অথবা হোম ডেলিভারি থেকে কেনাকাটা করার পর মীনা বাজারের শপিং ব্যাগটি ফেরত দিলেই পাবেন বিশেষ ছাড়। ঢাকা ও চট্টগ্রামের যেকোনো শাখায় এই নির্দিষ্ট ছাড় দেওয়া হবে। যেকোনো পণ্যের কেনাকাটায় বড় আকারের প্রতিটি ব্যাগের বিপরীতে দুই টাকা পাঁচ পয়সা এবং মাঝারি আকারের ব্যাগের বিপরীতে দুই টাকা করে ছাড় পাবেন।