মৌমাছি, মৌমাছি, কোথা যাও নাচি নাচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরে যদি কয়েক রঙের কাগজ থাকে, তাহলে সহজেই ছোটদের জন্য বানিয়ে ফেলা যায় ফিঙ্গার পাপেট বা পুতুল। আজ দেখানো হচ্ছে লেডিবাগ ও মৌমাছির পুতুল তৈরি।

যা যা লাগবে

চার রঙের কাগজ (লাল, হলুদ, আকাশি, কালো)

পেনসিল, আঠা ও কাচি

যেভাবে পুতুল তৈরি হবে

১. কালো ও হলুদ কাগজের প্রতিটির দুটি করে মোট চারটি বৃত্ত কেটে নিতে হবে। লাল কাগজে আরও একটা বৃত্ত কেটে নিতে হবে—এগুলো লেডিবাগ ও মৌমাছির শরীর হবে।

২. কালো কাগজে দুটি ছোট অর্ধবৃত্ত কেটে নিতে হবে—অর্ধবৃত্ত দিয়ে পাপেট দুটোর মাথা হবে।

৩. লাল বৃত্তের মাঝামাঝি বরাবর কেটে দুটি অর্ধবৃত্ত করতে হবে। এগুলো লেডিবাগের ডানা।

৪. চিকন লম্বা করে কালো কাগজের ফিতা কাটতে হবে। এগুলো মৌমাছির গায়ের ডোরা হবে।

৫. আকাশি কাগজ ছবির মতো কেটে মৌমাছির ডানা কাটতে হবে।

৬. এবার কালো ও হলুদ বৃত্ত জোড়ায় একটা আঙুল ঢুকতে যতটুকু জায়গা লাগে, ততটুকু জায়গা রেখে বাকি অংশ আঠা দিয়ে আটকে দিতে হবে। তখন মাথাগুলোও ছবির মতো জোড়া দিয়ে নিতে হবে।

৭. শরীর আর মাথা জোড়া দেওয়া হলে পতঙ্গগুলোর ডানা লাগাতে হবে। তবে মৌমাছির ডানার আগে কালো ডোরাগুলো লাগাতে হবে।

৮. লেডিবাগের লাল ডানার ওপর ছোট ছোট কালো গোল টিপ আঁকতে হবে।

* বাসায় যদি রঙিন কাগজ না-ও থাকে, সাদা কাগজ রং করেও এভাবে ফিঙ্গার পাপেট বানিয়ে নেওয়া যাবে।