শরতে সৌন্দর্যচর্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিন্ন ভিন্ন ঋতুতে আলাদাভাবে সৌন্দর্যচর্চা
ভিন্ন ভিন্ন ঋতুতে আলাদাভাবে সৌন্দর্যচর্চা

সৌন্দর্য ধরে রাখতে সব ঋতুর উপযোগী কোনো আদর্শ উপায় নেই। এ ক্ষেত্রে বিশেষজ্ঞরা ভিন্ন ভিন্ন ঋতুতে আলাদাভাবে সৌন্দর্যচর্চার পরামর্শ দিয়ে থাকেন।
যুক্তরাজ্যের ফেস অ্যান্ড বডি কসমেটিক ক্লিনিকে কর্মরত ত্বকের সৌন্দর্যচর্চা বিশেষজ্ঞ ভিক্টোরিয়া ডোবিন বলেন, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ত্বকচর্চায় পরিবর্তন আনার বিষয়টি অনেকেই অবহেলা করেন। কিন্তু এ কথা মানতেই হবে যে আবহাওয়ার পরিবর্তনে ত্বকের স্বাভাবিক অবস্থাও পাল্টায়।
গরমের সময় সূর্যের প্রচণ্ড উত্তাপের কারণে ত্বকে নানা সমস্যা দেখা দেয়। আর শীতকালীন ঠান্ডাও ত্বকের জন্য নানা ক্ষতি ডেকে আনে। তাই, ত্বকের জন্য শরৎকালটা তুলনামূলক সেরা সময়। কারণ, এ ঋতুতে তাপমাত্রা ও আর্দ্রতা সহনীয় পর্যায়ে থাকে। ত্বকের তারুণ্য ধরে রাখতে ভিটামিন-সির ভূমিকা গুরুত্বপূর্ণ। খাদ্যের এই উপাদান মানুষের বুড়িয়ে যাওয়া প্রতিরোধেও অত্যন্ত সহায়ক। গ্রীষ্মের পর এবং শীতের আগে ত্বকের বাড়তি পরিচর্যা ও বিশেষ সংরক্ষণব্যবস্থা প্রয়োজন। শরৎকালে সৌন্দর্যচর্চার জন্য বিশেষজ্ঞরা কিছু পরামর্শ দিয়েছেন:
আলতোভাবে পরিষ্কার করুন: সারা দিনের ঘাম, ধুলাবালি ও ময়লা পরিষ্কার না করলে ত্বকের রোমকূপে প্রদাহ এবং খোসপাঁচড়া সৃষ্টি হতে পারে। ত্বক পরিষ্কারের জন্য সাধারণ কাপড় ব্যবহার করা ক্ষতিকর। এ কাজে সবচেয়ে ভালো নরম ও আর্দ্র কাপড়।
আর্দ্রতা ধরে রাখুন: শুষ্ক আবহাওয়া এবং তাপমাত্রা হ্রাসের ফলে ত্বকও অনুজ্জ্বল হয় এবং আর্দ্রতা হারিয়ে ফেলে। এ সময় বাড়তি আর্দ্রতার জন্য বিশেষ ক্রিম ব্যবহার করা ভালো।
ঠোঁটের যত্ন নিন: শীত শুরু হওয়ার আগেই ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে ক্রিম (কন্ডিশনার) ব্যবহার করতে হবে। এর মাধ্যমে ঠোঁটকে খসখসে হওয়া এবং ফেটে যাওয়ার হাত থেকে রক্ষা করা সম্ভব।
সূত্র: খালিজ টাইমস।