সাজে রঙের বাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোখে মোটা অাইলাইনার আর উজ্জ্বল লিপস্টিক—দুই ধারা চলছে এবার। মডেল: সাফা ও স্পর্শিয়া, সাজ: রেড
চোখে মোটা অাইলাইনার আর উজ্জ্বল লিপস্টিক—দুই ধারা চলছে এবার। মডেল: সাফা ও স্পর্শিয়া, সাজ: রেড
.
.

কম বয়সী মেয়েদের খুব মেকআপ না করার জন্যই পরামর্শ দেওয়া হয়। কিন্তু ঈদের সময়টায় এ নিয়ম কিছুটা শিথিল করাই যায়। বেসটা একদমই হালকা রাখার পরামর্শ দিলেন রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন। ত্বকের স্বাভাবিক রংটা যাতে বদলে না যায়। বেস করার পরেও যেন ত্বকের সবগুলো লোমকূপ দেখা যায়। তাহলেই মেকআপটা দেখতে ভালো লাগবে।

.
.

কিশোরীদের চোখে যেকোনো রঙের আইশ্যাডো ব্যবহার করা যেতে পারে। তবে তা হতে হবে খুব হালকা টোনের। শিমার লাগানো যেতে পারে। চোখের মেকআপটা দিয়েই ভিন্নতা আনতে পারবেন চেহারায়। আইলাইনার মোটা করে দিয়ে মাশকারা লাগাতে পারেন। আবার কিছু না করে কাজলটাই শুধু সুন্দর করে দেওয়া যায়। অথবা লাইনারটাই হয়তো মোটা করে দেওয়া হলো, অন্য কিছু আর লাগবে না।
কিশোরীদের রঙের প্রতি একটা ঝোঁক দেখা যায়। লিপস্টিকে লাল, কমলা, মেজেন্টা, গাঢ় কফি, গাঢ় মেরুন রংগুলো এখন খুব জনপ্রিয়। লিপস্টিক গাঢ় রঙের হলে চোখের সাজ অবশ্যই হালকা হতে হবে।
চুলের স্টাইলে এবার বেশ বৈচিত্র্য থাকবে। অনেকের সোজা চুল পছন্দ, অনেকের কোঁকড়া। এর বাইরে ফাংকিভাবে বাঁধতে পারেন। সোজা চুলকে কোঁকড়া করে নিলে অনেকভাবে স্টাইলিং করতে পারবেন।
রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন জানালেন, ব্লাশন দুভাবে ব্যবহার করা যেতে পারে। একটা হচ্ছে চিক বোন (গালের উঁচু অংশের হাড়) থেকে চোখের ভ্রু পর্যন্ত টানা যায়। এতে একটু প্রাণবন্ত লাগে দেখতে। আরেকটা হলো নাকের ঠিক পাশ থেকে গালের মাঝ বরাবর একটু গোল করে লাগাতে পারে। এতে করে বেশ পুতুল পুতুল ভাব আসে চেহারায়। গোলাপি ও কমলা রংটাই বেশি ব্যবহার করা হচ্ছে ব্লাশনে।