‘ডায়নামিক পেডোগ্রাফ ডিভাইস’ চালু করল এপেক্সের ‘ডক্টর মক’

সব বয়সী মানুষের পায়ের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্য নিয়েই কাজ করছে এপেক্সের ‘ডক্টর মক’

এ বছর বিশ্ব ডায়াবেটিস দিবসে ‘ডায়নামিক পেডোগ্রাফ ডিভাইস’ সার্ভিস চালু করেছে ‘ওয়াক ফর ওয়েলনেস’। এ ক্যাম্পেইনটি দিয়েই বিশ্ব ডায়াবেটিস দিবস উদ্‌যাপন করেছে এপেক্স এবং এর থেরাপিউটিক ফুটওয়্যার ব্র্যান্ড ডক্টর মক (Dr. Mauch)।

সব বয়সী মানুষের পায়ের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্য নিয়েই কাজ করছে এপেক্সের ‘ডক্টর মক’। নিজেদের ট্রেডমার্ক ‘ফাইভ জোনস’ প্রযুক্তি ব্যবহার করে পায়ের তলায় প্রাকৃতিকভাবে উপস্থিত রিফ্লেক্স জোনগুলোকে স্টিমুলেট করে ডক্টর মচ। পাশাপাশি শরীরের বিভিন্ন অংশের স্বনিরাময় এবং নিয়ন্ত্রক প্রক্রিয়াগুলোকে সক্রিয় করে। নির্বাচিত কয়েকটি স্থানে এপেক্স এই ডায়নামিক পেডোগ্রাফ ডিভাইসগুলো প্রদান করছে।

মেশিনের ওপর দিয়ে হাঁটার সময় এতে পায়ের নিচে চাপ বণ্টনের একটি চিত্র পাওয়া যায়, যা প্রাথমিক পর্যায়ে উচ্চচাপের অঞ্চলগুলো প্রদর্শন করে। এই শনাক্তকরণ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে রোগীদের সচেতনতা করে। একই সঙ্গে এই তথ্য ব্যবহার করে প্রত্যেকের জন্য আলাদাভাবে কাস্টমাইজড জুতা তৈরি করে ডক্টর মক।

বিশ্ব ডায়াবেটিস দিবসে ‘ওয়াক ফর ওয়েলনেস’ ক্যাম্পেইনের অংশ হিসেবে একজন খ্যাতনামা উদ্ভাবক এবং একাধিক স্বনামধন্য চিকিৎসকের সাহায্যে রোগীদের পায়ে ডায়াবেটিসের প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা করেছে ডক্টর মক। বিশেষজ্ঞ দলে আছেন ইব্রাহিম ডায়াবেটিক ফুটকেয়ার হসপিটালের পরিচালক এবং বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সিনিয়র কনসালট্যান্ট ও ‘ফুট কেয়ার প্রোগ্রাম’ প্রধান ডা. জে আর ওয়াদুদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন ও অনারারি প্রফেসর এবং বাইবিট লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. খোন্দকার সিদ্দিক-ই রব্বানী।

বিশেষজ্ঞরা ডায়াবেটিস এবং পায়ের স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক নিয়ে বিশদ আলোচনা করেন। একই সঙ্গে তাঁরা পায়ের সঠিক যত্ন কীভাবে ডায়াবেটিক ফুট, ডায়াবেটিক নিউরোপ্যাথি, আলসার এবং গ্যাংগ্রিনের মতো গুরুতর সমস্যা প্রতিরোধ করে, তা–ও ব্যাখ্যা করেন। অভিনব ‘ফাইভ জোনস টেকনোলজি’–সম্পন্ন ইনসোল দিয়ে তৈরি ডক্টর মকের বিশেষ জুতা কীভাবে ডায়াবেটিস রোগীদের পায়ের যত্নে দারুণ ভূমিকা পালন করে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে কাজ করে, সে বিষয়েও আলোকপাত করেছে এপেক্স ও ডক্টর মচ।

বাংলাদেশি ফুটওয়্যার ব্র্যান্ডগুলোর মধ্যে শুধু এপেক্সেরই ‘ডায়নামিক পেডোগ্রাফ ডিভাইস’ রয়েছে, পায়ের উচ্চ চাপের বিন্দু প্রাথমিকভাবে শনাক্ত করতে যা সাহায্য করে। ফলে পায়ের স্বাস্থ্যসমস্যাগুলো রোধ করার জন্য সময়মতো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

বাংলাদেশে ডায়াবেটিস রোগীদের সুস্থতার বিষয়ে গুরুত্ব দিয়ে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে এপেক্স ও ডক্টর মক। এটি বাস্তবসম্মত সমাধান ও সচেতনতার ক্ষেত্রে তাদের অঙ্গীকার ও দায়বদ্ধতাকেই প্রকাশ করে।