ক্যামেরার যুগে হাতে আঁকা ছবিতে দেখুন চেনা ক্যাম্পাস

‘ছবির মতো সুন্দর’ কথাটা আমাদের দেশের বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। যে আঁকিয়েরা এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করেন, তাঁদের চোখে নিজের ক্যাম্পাসটা কেমন? দেখে নেওয়া যাক একঝলকে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এঁকেছেন ছাপচিত্র বিভাগের সুব্রত চন্দ্র।
২ / ৮
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চেনা বাস, চেনা ভবন। এঁকেছেন কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের তাসফিয়া আউয়াল।
৩ / ৮
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনন্যা রহমান কৃষি অনুষদের শিক্ষার্থী। তবে আঁকাআঁকির প্রতি তাঁর ঝোঁক আছে। ক্যাম্পাসের এই ছবি তাঁর আঁকা।
৪ / ৮
এই এক ছবিতেই ফুটে ওঠে শাটলের ক্যাম্পাস। এঁকেছেন চিত্রকলা বিভাগের ছাত্র দীপ্র বনিক।
৫ / ৮
সবুজে ঘেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। এঁকেছেন চারুকলার ছাত্র মোহতাছিম বিল্লাহ্।
৬ / ৮
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের ছবি এঁকেছেন প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের শাহরিয়ার কনক।
৭ / ৮
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পুকুরঘাটের ছবি এঁকেছেন চারুকলা বিভাগের সাগর দেবনাথ।
৮ / ৮
রাজশাহী কলেজের মূল ভবনের এই ছবি এঁকেছেন প্রাণিবিদ্যা বিভাগের মাশরুবা মেহেরিন।