ইউল্যাবে ইংরেজি শিক্ষা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ৯ অক্টোবর
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও টিইএসওএল সোসাইটি অব বাংলাদেশের যৌথ আয়োজনে আগামী ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘ইউল্যাব-টিইএসওএল বিডি সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইএসপি’। মোহাম্মদপুরে ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ সম্মেলন হবে।
সম্মেলনের প্রতিপাদ্য ‘ফ্রম মার্জিন টু মেইনস্ট্রিম: রিস্ট্রাকচারিং ইনস্টিটিউশনাল ইএসপি ফর সাস্টেইনেবল ন্যাশনাল ডেভেলপমেন্ট’। অর্থাৎ টেকসই জাতীয় উন্নয়নের জন্য ইংরেজি শিক্ষাকে কীভাবে নতুন করে সাজানো যায়, সেটিই সম্মেলনের আলোচ্য বিষয়। সম্মেলনের লক্ষ্য হলো একাডেমিক তত্ত্বের সঙ্গে বাস্তবিক জাতীয় উন্নয়নের প্রয়োজনীয় যোগসূত্র তৈরি করা।
বিশেষ বক্তা হিসেবে থাকবেন ডিজিটাল ইংরেজি শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান রিয়েলিইংলিশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাইজেল কিলিক। বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানে ডিজিটাল ইংরেজি শিক্ষা ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা আছে। বিস্তারিত জানা যাবে এই লিংকে।