কেমন চলছে চারুকলায় বর্ষবরণের প্রস্তুতি, দেখুন ১০ ছবিতে

আজ চৈত্রসংক্রান্তি। কাল পয়লা বৈশাখ। বাংলা নতুন বছরের প্রথম দিনকে স্বাগত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি। গতকাল বুধবার বিকেলে গিয়ে দেখা গেল, শিক্ষার্থীরা কেউ রঙিন মুখোশ বানাতে ব্যস্ত, কেউবা ব্যস্ত মাটির সরা রাঙাতে। জয়নুল গ্যালারির সামনের চত্বরে আবার নবীন আঁকিয়েরা জলরঙে ছবি আঁকছেন গভীর মনোযোগে; আর প্রাঙ্গণজুড়ে চলছে মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন অনুষঙ্গ তৈরির কাজ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
তালপাখায় তুলির আঁচড়
ছবি: সাবিনা ইয়াসমিন
২ / ১০
প্যাঁচার মুখ রাঙাতে ব্যস্ত এক শিল্পী
ছবি: সাবিনা ইয়াসমিন
৩ / ১০
সরায় ফুটে উঠেছে নারীর মুখ
ছবি: সাবিনা ইয়াসমিন
৪ / ১০
মুখোশটা কল্পনার রানির
ছবি: সাবিনা ইয়াসমিন
৫ / ১০
মাটির তৈরি প্রাণীটার অনুসরণেই তৈরি হচ্ছে বড় কাঠামো
ছবি: সাবিনা ইয়াসমিন
৬ / ১০
শেষ মুহূর্তে রংবেরঙের মুখোশ গোছাচ্ছেন এক শিক্ষার্থী
ছবি: সাবিনা ইয়াসমিন
৭ / ১০
রঙিন তালপাখা
ছবি: সাবিনা ইয়াসমিন
৮ / ১০
বাঘের মোটিভে মুখোশ তৈরি করেছেন শিল্পী নাজির
ছবি: সাবিনা ইয়াসমিন
৯ / ১০
বিক্রির জন্য রাখা ‘তুহিন পাখি’
ছবি: সাবিনা ইয়াসমিন
১০ / ১০
চারুকলার ফুটপাতঘেঁষা দেয়ালও রঙিন হচ্ছে
ছবি: সাবিনা ইয়াসমিন