পোশাকের সবুজ পটে টকটকে লাল

পোশাকে চেতনা ধারণ করার ভাবনাটি নতুন নয়। দুটি রঙের মিশেলে দেশের জন্য ভাবনাকে ফুটিয়ে তুলতে পারা যায় অনায়াসে। লাল-সবুজ মানেই একটি চেতনা। সব পরিচয় ছাপিয়ে যেখানে বড় হয়ে ওঠে নিজেদের বাংলাদেশি পরিচয়টাই। পোশাকের সবুজ পটে লাল টকটকে রঙের উপস্থাপনে দেশের জন্য মনপ্রাণ উজাড় করা ভালোবাসাই ফুটে ওঠে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাল-সবুজ মানেই একটি চেতনা। মডেল হয়েছেন অভিনেত্রী শবনম বুবলী।
শাড়ি: টাঙ্গাইল শাড়ি কুটির, ব্লাউজ: সরলা। ছবি: সুমন ইউসুফ
সবুজ রাজশাহী সিল্কে কাঁথাস্টিচের ভরাট কাজের শাড়িটিতে তুলে ধরা হয়েছে দেশজ আবহ।
গয়না: রঙ্গবতী। ছবি: সুমন ইউসুফ
শাড়িতে নকশিকাঁথার বুনন, যা আবহমান বাংলার এক শৈল্পিক ঐতিহ্য। গ্রামীণ অবসরের প্রতিফলন। আধুনিক এ সময়ের ফ্যাশনের বুননেও যেন এটি চলতি ধারা।
সাজ: অরা বিউটি লাউঞ্জ। ছবি: সুমন ইউসুফ
সঙ্গে লাল ঘটিহাতার ব্লাউজ। বিপরীত রঙে ফুটে উঠেছে দেশজ ভাবনা।
স্থান কৃতজ্ঞতা: রেনেসেন্স ঢাকা গুলশান হোটেল। ছবি: সুমন ইউসুফ
আরও পড়ুন