ফাইনালের আগে জ্বর ও নিম্ন রক্তচাপে অসুস্থ মাহি, যেতে পারেননি মহড়ায়

পুয়ের্তো রিকোয় আগামীকাল ২৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। তার আগে আজ বর্তমান মিস ইউনিভার্স ফাতিমা বোশের আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান। চূড়ান্ত পর্বের মহড়া নিয়েও ব্যস্ত সময় কাটছে প্রতিযোগীদের। কিন্তু বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি এখনো মহড়ায় যোগ দিতে পারেননি। জ্বর, নিম্ন রক্তচাপ ও গলাব্যথায় অসুস্থ হয়ে হোটেলকক্ষেই সময় কাটছে তাঁর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৭
গত ২২ নভেম্বর অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্সের প্রিলিমিনারি রাউন্ড। সুইমস্যুট ও ইভনিং গাউন পর্বের পাশাপাশি পরিচিতি পর্বেও মঞ্চে দেখা যায় মাহিকে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ৭
অসুস্থতার মধ্যেও প্রতিটি পর্বে আত্মবিশ্বাসের সঙ্গে মঞ্চে হেঁটেছেন মাহি। বিশেষ করে সুইমস্যুট পর্বে তাঁর হাঁটা ছিল সাবলীল ও প্রাণবন্ত। ইভনিং গাউন পর্বেও কোনো দৃশ্যমান জড়তা ছাড়াই নিজের উপস্থাপনা শেষ করেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ৭
অথচ প্রিলিমিনারি রাউন্ড চলাকালেই জ্বরে আক্রান্ত ছিলেন মাহি। তাঁর ভাষ্য অনুযায়ী, জ্বর নিয়ন্ত্রণে রাখতে প্যারাসিটামল খেয়েই মঞ্চে উঠতে হয়েছে তাঁকে। তবে মঞ্চে তাঁর উপস্থাপনা দেখে অসুস্থতার বিষয়টি বোঝার উপায় ছিল না
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ৭
আজ ২৩ নভেম্বর সকাল থেকে মহড়ায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকলেও অসুস্থতার কারণে এখনো অংশ নিতে পারেননি মাহি। ওষুধ খাওয়ার পরও জ্বর কমছে না বলে জানিয়েছেন। এর সঙ্গে যোগ হয়েছে নিম্ন রক্তচাপ ও গলাব্যথা। অসুস্থ হয়েও মেকআপ করে এভাবে রুমে শুয়ে সময় কাটছে তাঁর
ছবি: ভিডিও থেকে
৫ / ৭
কান্নাজড়িত কণ্ঠে মাহি বলেন, ‘সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করুন, প্লিজ। আপনারা যেভাবে সাপোর্ট করছেন, আমি মুগ্ধ। আমি নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করছি। শেষ মুহূর্তের ভোটিং চলছে। সবাই ভোট দিয়ে আমাকে এগিয়ে রাখুন।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ৭
মাহিকে সমর্থন জানাতে পুয়ের্তো রিকোয় গেছেন তাঁর বান্ধবী ও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫ তানজিয়া জামান মিথিলা। তবে এখন পর্যন্ত তাঁদের দেখা হয়েছে মাত্র একবার। একটি ভেন্যুতে যাওয়ার সময় সংবাদমাধ্যমের জন্য নির্ধারিত জায়গায় অল্প সময়ের জন্য দেখা হয় দুজনের। মিথিলাকে জড়িয়ে ধরে আবেগে কেঁদে ফেলেন মাহি
ছবি: লাইভ ভিডিও থেকে
৭ / ৭
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, নির্ধারিত ব্যক্তিদের বাইরে অন্য কারও প্রতিযোগীদের সঙ্গে দেখা করার সুযোগ নেই বলে জানিয়েছেন মাহি। ফলে অসুস্থতার মধ্যেও হোটেলকক্ষে একাই সময় কাটাতে হচ্ছে তাঁকে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন