ছোটদের জন্য যেমন ঈদপোশাক এসেছে এবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ চৈত্রের খটোমটো রোদ কিংবা আসন্ন বৈশাখের ঝোড়ো বাতাস—ঈদে আবহাওয়া যেমনই থাকুক, সকাল থেকে সন্ধ্যা অবধি শিশুর জন্য চাই গরম উপযোগী পোশাক। চলতি ফ্যাশনের নানা নকশা আর রঙের ছড়াছড়ি, সব ছাপিয়ে শিশুর পোশাকে আরামটাই হবে মুখ্য। আসুন একনজরে দেখে নেওয়া যাক, আসছে ঈদে শিশুদের ফ্যাশনে আরামের পোশাকটি কেমন হতে পারে।