২০ বছর অপেক্ষার পর পুরোনো পোশাকেই বিয়ে সারলেন জেলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনিফার লোপেজের ভক্তদের জন্য আজ একটা খুশির দিন। অবশেষে বয়সের ক্যালেন্ডারে ৫২তে দাঁড়িয়ে চতুর্থবারের মতো বললেন, ‘আই ডু’। জীবনের নানা অলিগলি, মোড় পেরিয়ে ২০ বছরের পুরোনো প্রেমিক বেন অ্যাফ্লেককেই বিয়ে করলেন জেনিফার লোপেজ। মজার বিষয় হলো, পুরোনো সাদা মিনি ড্রেসেই বিয়ে সেরেছেন তিনি।
১ / ১০
বিশ্বখ্যাত এই সংগীত তারকা প্রথমবার বিয়ে করেছিলেন ২৫ বছর আগে, ১৯৯৭ সালে। এই অভিনেতা ও প্রযোজকের সঙ্গে বিয়ে টিকেছিল মাত্র এক বছর। বেন অ্যাফ্লেককে বিয়ের পর এই ছবিটি পোস্ট করেছেন জেলো। আর সবাই ছবির নীচে জানাচ্ছে অভিনন্দনবার্তা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
জেনিফার লোপেজ ও অভিনেতা, পরিচালক বেন অ্যাফ্লেকের প্রথম দেখা ২০০১ সালের ডিসেম্বরে, ‘জিগলি’ সিনেমার সেটে। এখানে তাঁরা দুজনই দুর্ধর্ষ সন্ত্রাসীর ভূমিকায় অভিনয় করেন। আর সিনেমা শেষে দুজন হয়ে যান ‘ভালো বন্ধু’।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
২০০২ সালের নভেম্বরে এই জুটি বাগদান সেরে ফেলেন। সেই সময় বিশ্ব মিডিয়ার আকর্ষণের কেন্দ্রে ছিলেন তাঁরা। ২০০৩ সালের সেপ্টেম্বরে তাঁরা ‘অতিরিক্ত মিডিয়ার মনোযোগ’কে দায়ী করে বিয়ে পিছিয়ে দেন। মিডিয়ার কারণে তাঁদের দুজনেরই ব্যক্তিগত, সামাজিক আর পেশাগত জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছিল। মানসিকভাবেও চূড়ান্ত অস্থিরতার ভেতর দিয়ে যাচ্ছিলেন তাঁরা। ২০০৪ সালে তাঁরা বিচ্ছেদ ঘোষণা করে নিজেদের কাজে মনোযোগী হওয়ার কথা বলেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
মজার ব্যাপার হচ্ছে, ওপরের সব ঘটনা যখন ঘটেছে, তখন জেনিফার লোপেজ আরেক মার্কিন অভিনেতা, নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ক্রিস জুডের সঙ্গে বিবাহিত। ২০০১ সালে জেলো ক্রিককে বিয়ে করেন। ২০০৩ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। ছবিতে নিউ ইয়র্কের রাস্তায় জেনিফার ও বেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
এরপর জেনিফার বিয়ে করেন মার্কিন সংগীত তারকা, গীতিকার ও অভিনয়শিল্পী মার্ক অ্যান্টনিকে। মার্কের সঙ্গেই জেলোর দীর্ঘ বিবাহিত জীবন কেটেছে। ২০০৮ সালের ২২ ফেব্রুয়ারি জেনিফার এমি ও ম্যাক্সিমিলিয়ান নামে যমজ কন্যাসন্তানের জন্ম দেন। ২০০৪ সালের সেই বিয়ে এক দশক স্থায়ী হয়েছিল। ছবিতে তিন বছরের ছোট বেনকে বিয়ের পর জেনিফারের সেলফি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
২০১৪ সাল থেকে জেলোর রিলেশনশিপ স্ট্যাটাস ছিল সিঙ্গেল। ২০২০ সাল থেকে বেনের সঙ্গে পুরোনো প্রেম জেগে ওঠার বিষয়ে কানাঘুষা চলছিল। তবে এবার আর কোনো ভুল করেননি। নিজেদের সম্পর্কে রেখেছেন চূড়ান্ত গোপনীয়তায়। এমনকি বিয়ের আভাসও পায়নি গণমাধ্যম। একবারে বিয়ে করে জানান দিয়েছেন নিজের ব্লগে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
বিয়ের খবর জানিয়ে জেলো লেখেন, ‘ভালোবাসা মনোরম। ভালোবাসা উদার। আর এবার দেখা গেল, ভালোবাসা অপেক্ষা করতে জানে। ২০ বছরের অপেক্ষা।’ এটুকু লিখে তিনি নিজের নাম স্বাক্ষর করেছেন জেনিফার লিন অ্যাফ্লেক নামে। এই পোশাকেই বিয়ে সেরেছেন জেলো
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
জেনিফার তাঁর এক পুরোনো সিনেমার পোশাকেই যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সেরেছেন বিয়ে। সাজেও নেই কোনো বাড়াবাড়ি। সাদা রঙের সাদামাটা স্লিভলেস সেই গাউনটি জেলোর খুব প্রিয়। আর ওয়ার্ডরোব থেকে নিজের পছন্দের একটি জ্যাকেট পরেই ‘আই ডু’ বলেছেন বেন অ্যাফ্লেক
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১০
শনিবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও এখনো বিয়ের বিস্তারিত কিছু জানা যায়নি। একান্তই কাছের মানুষ ছাড়া আর কাউকেই জানাননি বিয়ের বিষয়ে। আনুষ্ঠানিকতা শেষে পোশাক বদলে কেবল কয়েকটি ছবি তুলেছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
জেলো আরও লিখেছেন, ‘এর চেয়ে ছিমছাম, আন্তরিক, স্বল্প পরিসরের চমৎকার বিয়ের আয়োজনে আমি ভাবতেই পারি না। আমি জীবনের সবচেয়ে সুখের মুহূর্তের ভেতর দিয়ে যাচ্ছি।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে