পূজার সাজে দেশি তারকারা, দেখুন ১৭টি ছবি

১ / ১৭
উৎসব ও ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে দুটি ভিন্ন ধারার ফ্যাশন স্টেটমেন্ট অনুসরণ করেছেন চিত্রনায়িকা মন্দিরা। তিনি বলেন, ‘(সাজে) আধুনিকতা ও বাঙালি সনাতন সংস্কৃতিকে যুক্ত করেছি। লাল রঙের জমকালো সিল্ক শাড়িতে সেজেছি দেবীর আরাধনার আবহে।’
ছবি: ফেসবুক থেকে
২ / ১৭
মন্দিরার শাড়ি সোনালি জরির সূক্ষ্ম কাজের এবং পাড় ধ্রুপদি ধাঁচের। এই সাজের মূল আকর্ষণ ঐতিহ্যবাহী স্বর্ণালংকার। গলায় পরেছেন বেশ কয়েকটি স্তরের ভারী সীতাহার ও নেকলেস, কানে ঝুমকা, নাকে সূক্ষ্ম নথ এবং হাতে হাতপদ্ম, রতনচূড়সহ একাধিক সোনার বালা।
ছবি: ফেসবুক থেকে
৩ / ১৭
মাথায় মুকুটের ছোঁয়া এবং তাতে সোজা হয়ে থাকা সাদা পালক রূপটিকে দিয়েছে ঐতিহ্যবাহী লুক। গাঢ় মেকআপ, কপালে চন্দনের সূক্ষ্ম নকশা ও টিপ এবং পায়ে আলতার ছোঁয়া উৎসবমুখর লুকে পূর্ণতা যোগ করেছে। মন্দিরা বলেন, ‘পূজামণ্ডপের প্রাণবন্ত ও মিষ্টি এক সনাতনি আমেজের সাজ নিয়ে সপ্তমীর অনুষ্ঠানে অংশ নিই। এখানে পরেছি লাল ও অফ-হোয়াইট (বাসন্তী-সাদা) চেকের হালকা সিল্ক শাড়ি, যার সঙ্গে কনট্রাস্ট করে পরেছি লাল ব্লাউজ।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ১৭
সপ্তমীর দিন পরা মন্দিরার শাড়ির লাল পাড় ও জ্যামিতিক নকশায় পুরো লুকে এসেছে মার্জিত ও নান্দনিক ভাব। সাজ ছিল কিছুটা হালকা কিন্তু অভিজাত। গলায় একটি ঝুলন্ত চাঁদ-আকৃতির খোদাই করা সোনার হার, হাতে কয়েকটি সোনালি চুরি ও আংটি এবং কানে ঝুমকা।
ছবি: ফেসবুক থেকে
৫ / ১৭
ঢালিউড তারকা বিদ্যা সিনহা মিম ধরা দিয়েছেন ধ্রুপদি সাজে। পূজার ঐতিহ্যবাহী লাল রংকে প্রাধান্য দিয়ে তৈরি এই লুকে আভিজাত্য ও নান্দনিকতার মেলবন্ধন হয়েছে। ফ্যাশন ডিজাইনার ওয়াহিদা নূরের আউটফিট এবং মেকআপ আর্টিস্ট আকলিমা খানের কাছে সেজেছেন মিম। তাঁর শাড়িটিতে ফুটে উঠেছে ঐতিহ্যবাহী পূজার সাজ।
ছবি: ফেসবুক/সৈয়দ শেহওয়ার হোসাইন অ্যান্ড টিম
৬ / ১৭
গাঢ় চেরি লাল বা ব্রাইট ক্রিমসন কালারের জমকালো সিল্ক শাড়িতে সেজেছেন মিম। শাড়ির জমিনজুড়ে ফুটে উঠেছে রুপালি-সোনালি জরির সুতায় বোনা চমৎকার পদ্ম ফুলের কাজ। পূজার আবহে পদ্মের এমন উপস্থিতি লুকটিতে ধর্মীয় ও নান্দনিক মাত্রা যোগ করেছে।
ছবি: ফেসবুক/সৈয়দ শেহওয়ার হোসাইন অ্যান্ড টিম
৭ / ১৭
শাড়ির পাড় ও আঁচলে আছে চওড়া জ্যাকার্ড বর্ডার। বর্ডারের শেষ প্রান্তে স্ক্যালপড বা ঢেউখেলানো নিখুঁত লেসের কাজ। শাড়ির সঙ্গে মিলিয়ে মিম পরেছেন মানানসই লাল ব্লাউজ, যাতে আছে ডিপ-নেকলাইন এবং হাতের বর্ডারে শাড়ির পাড়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সোনালি সুতা ও জরির সূক্ষ্ম কাজ।
ছবি: ফেসবুক/সৈয়দ শেহওয়ার হোসাইন অ্যান্ড টিম
৮ / ১৭
মিমের মেকআপ ফ্ললেস ও গ্লোয়িং ফিনিশড। চোখের সাজে নরম শিমারি শেড, সুনির্দিষ্ট আইলাইনার ও আইল্যাশ ব্যবহার করেছেন। ঠোঁটে শাড়ির সঙ্গে রং মিলিয়ে পরেছেন গাঢ় লাল লিপস্টিক। কপালে ছোট লাল টিপ এবং সিঁথিতে ঐতিহ্যবাহী সিঁদুরের ছোঁয়া পূজার সাজে এনেছে পূর্ণতা। মিমের গলায় শোভা পাচ্ছে ঐতিহ্যবাহী ডিজাইনের সোনালি চোকার নেকলেস এবং কানে মানানসই ছোট ঝুমকা। দুই হাত ভর্তি করে পরেছেন গাঢ় লাল রেশমি চুড়ি, যার দুই প্রান্তে জড়িয়ে আছে সোনালি ও সাদা বালা।
ছবি: ফেসবুক/সৈয়দ শেহওয়ার হোসাইন অ্যান্ড টিম
৯ / ১৭
শারদীয় দুর্গোৎসবের সপ্তমীর রাতে চিত্রনায়িকা পূজা চেরী ধরা দিয়েছেন অভিজাত ও স্নিগ্ধ এক লুকে। সনাতন ঐতিহ্য ও উৎসবের রাজকীয় আবহ ফুটিয়ে তুলতে বেছে নিয়েছেন ভিন্নমাত্রিক রং ও শৈল্পিক কারুকাজের পোশাক। উৎসবের আমেজে পূজা চেরীর এই উপস্থিতি ভক্ত ও অনুরাগীদের নজর কেড়েছে।
ছবি: ফেসবুক থেকে
১০ / ১৭
উৎসবের সাধারণ রং লাল বা সাদার বাইরে গিয়ে পূজা চেরী বেছে নিয়েছেন গাঢ় বেগুনি বা ডিপ পার্পল শেডের চমৎকার জর্জেট ও অরগেঞ্জা মিক্সড শাড়ি।
ছবি: ফেসবুক থেকে
১১ / ১৭
শাড়ির জমিনজুড়ে সোনালি জরির সূক্ষ্ম জ্যামিতিক নকশা এবং ছোট ছোট বুটির বুটিক কাজ। শাড়ির পাড়ে সোনালি রঙের রাজকীয় বর্ডার। শাড়ির আঁচলে সোনালি সুতার হালকা নকশা এবং শেষ প্রান্তে চমৎকার টারসেল। শাড়ির সঙ্গে মিলিয়ে পরেছেন ম্যাচিং ডিপ পার্পল রঙের কনুই-দৈর্ঘ্যের হাফ-শিফন বা জর্জেট হাতার ব্লাউজ।
ছবি: ফেসবুক থেকে
১২ / ১৭
পূজা চেরী স্টাইলিং করেছেন পূজার স্নিগ্ধতা বজায় রেখে। গলায় পরেছেন চমৎকার একটি সোনালি পেনডেন্টযুক্ত লকেট নেকলেস বা চেইন, যা নেকলাইনে নিখুঁতভাবে ফুটে উঠেছে। কানে পরেছেন ঐতিহ্যবাহী সোনালি ঝুমকা, যা তাঁর মুখের গড়নকে আরও মায়াবী করে তুলেছে। দুই হাত ভর্তি করে পরেছেন কাচের চুরি।
ছবি: ফেসবুক থেকে
১৩ / ১৭
পূজা চেরী হালকা গ্লোয়িং মেকআপের সঙ্গে চোখ সাজিয়েছেন সুনির্দিষ্ট আইলাইনারে। ঠোঁটে ব্যবহার করেছেন সফট মেটালিক বা ন্যুড-গোলাপি লিপস্টিক। কপালে একটি ছোট্ট টিপ এবং সিঁথিতে সিঁদুরের রেখা তাঁর লুকে পূর্ণতা দিয়েছে। চুলগুলো পেছনের দিকে আলতো করে বেঁধে আধখোলা স্টাইলে রেখেছেন।
ছবি: ফেসবুক থেকে
১৪ / ১৭
এবার পূজার পাঁচ দিনে পঞ্চতত্ত্বের ভাবধারাকে রূপ দিতে চেয়েছেন নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত, যার মধ্যে আছে মাটি, পানি, বায়ু, অগ্নি ও শূন্য বা মহাশূন্য। উৎসবের প্রথম দিন কাদামাটি রঙের একটি সুতি শাড়ি পড়েছেন পূজা, আর সপ্তমীর শুভক্ষণে বেছে নিয়েছেন প্রদীপ্ত আগুন রঙের উজ্জ্বল শাড়ি।
ছবি: ফেসবুক থেকে
১৫ / ১৭
পূজার ফ্যাশনে ঐতিহ্য আর আভিজাত্যের সমন্বয় বরাবরই অগ্রাধিকার পায়। সপ্তমীর দ্বিতীয় দিনে বেছে নিয়েছেন সোনা ও রুপার সূক্ষ্ম তার এবং সবুজ রেশমি সুতার চোখধাঁধানো কারুকাজ করা ঐতিহ্যবাহী চান্দেরি সিল্ক শাড়ি। মিলিয়ে পরেছেন চান্দেরি ব্লাউজ।
ছবি: ফেসবুক থেকে
১৬ / ১৭
অলংকার নির্বাচনেও ছিল সনাতনি ছোঁয়া। কানে সোনার বেণি ঝুমকা, আঙুলে মানানসই আংটি আর হাতে ধ্রুপদি সোনার বালা। অতিরিক্ত কৃত্রিমতা এড়িয়ে পুরো সাজে ধরে রেখেছেন একটি ছিমছাম লুক।
ছবি: ফেসবুক থেকে
১৭ / ১৭
লুকটিকে আরও অনন্য ও প্রাণবন্ত করে তুলতে কপালে পড়েছেন পোশাকের বৈপরীত্যে বৈচিত্র্যময় কনট্রাস্ট কালারের সবুজ টিপ। হাতে ছিল গুজরাট থেকে কেনা সূক্ষ্ম হাতের কাজ করা ঐতিহ্যবাহী বটুয়া।
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন