ঝলমলে পরীমনি, ক্যাজুয়াল সাজে রাজ

১২ জুলাই আনুষ্ঠানিক যাত্রার এক বছর পূর্ণ করে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। এ আনন্দ ভাগাভাগি করতে ৮ অক্টোবর সন্ধ্যায় ‘চরকি কার্নিভ্যাল’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে চরকি পরিবার। অনুষ্ঠানে এসেছিলেন অভিনেত্রী পরীমনি ও অভিনেতা শরিফুল রাজ। দেখে নেওয়া যাক তাঁদের সাজ–পোশাক

জমকালো গাউনে পরীমনি, টি–শার্টে রাজ

ছবি: কবির হোসেন

মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা দামাল–এর প্রচারণার কাজে বিশেষভাবে তৈরি করা টি-শার্টটি পরে এসেছিলেন অভিনেতা শরিফুল রাজ। ডিজাইনার রুহুল চৌধুরীর ডিজাইন করা গাউনে রেড কার্পেটে হাঁটলেন পরীমনি। তিনি জানান, বটল গ্রীন (গাঢ় সবুজ) রঙের গাউনটি পরার জন্য একটি বড় অনুষ্ঠানের অপেক্ষায় ছিলেন।