‘প্রেশার কুকার’–এর নায়িকা স্নিগ্ধা কালো শাড়িতে ছিলেন ঝলমলে
১ / ৪
মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২৫–এর লালগালিচায় মডেল স্নিগ্ধার লুকে আভিজাত্য ও আধুনিকতার এক শৈল্পিক সংমিশ্রণ দেখা যায়। স্নিগ্ধা পরেছিলেন ডিজাইনার সাফিয়া সাথীর তৈরি করা একটি কালো শাড়িছবি: কবির হোসেন
২ / ৪
শাড়ির পাড় ও ব্লাউজে ছিল সোনালি ও রুপালি সুতার সূক্ষ্ম কারুকাজ, যা স্নিগ্ধার সাজে এনেছে আভিজাত্যছবি: কবির হোসেন
৩ / ৪
একটু সেকেলে ধরনের চওড়া সোনালি বালার মাঝে একগোছা কালো–সোনালি বালা পরেছিলেন স্নিগ্ধা। পোশাকের সঙ্গে ক্যানভাস জুয়েলারির গয়না বেছে নিয়েছিলেন এই অভিনেত্রী ও মডেল। হাতে ছিল ভিন্নধর্মী বক্স স্টাইলের হ্যান্ডব্যাগছবি: কবির হোসেন
৪ / ৪
হেয়ারস্টাইলে ছিল হালকা কোঁকড়ানো মেসি বান, তাতে গুঁজেছিলেন লাল গোলাপ। শাড়ির সঙ্গে স্লিভলেস হাই নেক ব্লাউজ সমকালীন ফ্যাশনের ছোঁয়া দিয়েছেছবি: কবির হোসেন