শুভ্রতা ছড়িয়েছেন বুবলী
চরকির এই আয়োজনের জন্যই অভিনেত্রী বুবলি বেছে নিয়েছেন সাদা গাউনটি। ডিজাইন করেছেন পিয়াল হোসাইন। মার্জিতভাবে সেজেছেন মেকওভার বাই মাসুদ রানার কাছ থেকে।
প্যান্ট–স্যুটে মম
অনলাইনভিত্তিক পেজ পউশী থেকে পোশাকটি কিনেছেন অভিনেত্রী মম। গয়নাটিও অনলাইন থেকে কেনা। কালো জুতাজোড়া বাটার। মম সেজেছিলেন নিজের হাতেই।
ওয়ান শোল্ডার গাউনে নীলা
নীলাঞ্জনা নীলা কালো রঙের ছিমছাম ওয়ান শোল্ডার গাউনটি নিয়েছিলেন সিঙ্গাপুর থেকে। পরেছেন প্রিয়জনের দেওয়া দুল আর ঘড়ি। পুরো সাজসজ্জায় তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল হাতের ব্যাগটি। কারণ, ব্যাগটি তাঁকে দিয়েছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।
১১টি মালা পরেছেন ঐশী
সামিয়া সারার ডিজাইন করা কালো গাউনটি অভিনেত্রী ঐশী রেখেছিলেন গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে পরার জন্য। গয়নার ব্যাপারে মজা করে তিনি বলেন, ‘আমি গলায় মোট ১১টি মালা পরেছি।’
গাঢ় সাজে শিরিন
চরকির অনুষ্ঠানে তাঁকে একটি নাচ পরিবেশনের সময় ভুতুড়ে সাজ দিতে হয়েছিল। তিনি চেয়েছেন, পুরো অনুষ্ঠানে এই লুকই থাকুক। তাই লুকের সঙ্গে মিলিয়ে বেছে নিয়েছেন কালো গাউন। অভিনেত্জেরী ও মডেল শিরিন শিলার সাজে ছিল গাঢ় রঙের প্রভাব। গাউনটি ডিজাইনার সাফিয়া সাঁথী বানিয়ে দিয়েছেন।
দুই রঙের কাফতানে কনা
আরামের কথা মাথায় রেখে একটু হালকা কিছু পরতে চেয়েছিলেন সংগীতশিল্পী কনা। জর্জেট কাপড়ে কাজ করা নীল রঙের কাফতানটি বুটিক হাউস শারিনাফ থেকে নেওয়া।