৭ হাজারের পোশাকেই আলোচনায় আলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা হওয়ার পর প্রথম জনসম্মুখে দেখা দিলেন বলিউড তারকা আলিয়া ভাট। ইতিমধ্যে মাতৃত্বজনিত ওজন অনেকটাই ঝরিয়ে ফেলেছেন। বড়দিনে দেখা দিলেন একটি লাল–সাদা মিনিড্রেসে। বলিউডের ফ্যাশনপাড়ায় সেই ড্রেস নিয়েই আলাপ চলছে।
সু–অভিনেত্রী হওয়ার পাশাপাশি ফ্যাশনিস্তা হিসেবে আলিয়া ভাটের নামডাক আছে। ফ্যাশন ব্যবসায়ও নাম লিখিয়েছেন তিনি।

কাপুরদের বাড়িতে ছিল বড়দিনের আয়োজন

প্রথমে ২০২০ সালের অক্টোবরে এনেছিলেন শিশুদের ক্লোদিং লাইন এড–এ–মামা। চলতি বছর এনেছেন নারীদের গর্ভকালীন পোশাক। কথা দিয়েছিলেন, সেই পোশাকের দাম তিনি রাখবেন মধ্যবিত্তের হাতের নাগালে। সেই সঙ্গে পোশাকগুলো হবে আরামদায়ক আর স্টাইলিশ। সেই কথা রাখতেই কিনা বড়দিনের সকালে আলিয়া যে পোশাকে দেখা দিলেন, সেটি একই সঙ্গে কম দামি, আরামদায়ক আর স্টাইলিশ। আর ঠিক একারণেই প্রশংসা কুড়াচ্ছেন তিনি। এর আগে একই পোশাক আর গয়না ঘুরেফিরে বার বার পরেন, একথা জানিয়েও সমাদৃত হয়েছিলেন ফ্যামন আলোচনায়।

পরনের পোশাকটির দাম মাত্র ৭ হাজার রুপি
ছবি: ইনস্টাগ্রাম থেকে

আলিয়া ভাট দেখা দিয়েছেন একটা লাল–সাদা ফ্রক মিনিড্রেসে। এই পোশাকে তিনি বড়দিনের বিশেষ লাঞ্চে অংশ নেন। অংশ নেন স্বামী রণবীর কাপুর ও শাশুড়ি নিতু কাপুরের সঙ্গে ‘কাপুরস ক্রিসমাস লাঞ্চে’। আলিয়ার পোশাকে ছিল ফুলেল মোটিফ। ছিল জাপানি পোশাক কিমোনোর মতো হাতা আর ভি নেকলাইনের গলা। সাজেও ছিল মিনিমাল মেজাজ। যেটুকু না করলেই নয়, কেবল সেটুকুই। কানে ছিল আলিয়ার প্রিয় হুপ ইয়ার রিং, আর পায়ে সাদা ব্লক হিলস। ঠোঁটে ছিল হালকা গোলাপি লিপস্টিক, দুই গালে আবছা ব্লাশন, আর চোখে মাশকারা আর আইল্যাশ! ব্যস, সাজ বলতে এটুকুই।

আলিয়া ও রণবীর কের হয়েছেন বড়দিনের দাওয়াত খেতে
ছবি: ইনস্টাগ্রাম থেকে

আপনি চাইলে আলিয়ার বড়দিনের এই পোশাককে নিজের ওয়ার্ডরোবে জায়গা দিতেই পারেন। আর সে জন্য আপনার পকেট থেকে খরচ হবে মাত্র ৬ হাজার ৯৯৯ রুপি বা ৮ হাজার ৯০০ টাকা। পোশাকটি নেওয়া হয়েছে সামার সামহোয়্যার থেকে।
এদিকে আলিয়ার জীবনসঙ্গী রণবীর কাপুরও ছিলেন ক্যাজুয়াল লুকে—কালো টি–শার্ট, বাদামি জ্যাকেট আর জিনসে।

আলিয়ার জীবনসঙ্গী রণবীর কাপুরও ছিলেন ক্যাজুয়াল লুকে—কালো টি–শার্ট, বাদামি জ্যাকেট আর জিনসে
ছবি: ইনস্টাগ্রাম থেকে