ফ্লোর টাচ গাউন ও পনিটেইলে সুনেরাহ

মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৭তম আসর বসেছে আজ ২৪ এপ্রিল। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আসতে শুরু করেছেন তারকারা।

১ / ৪
কালো রঙের ফ্লোর টাচ গাউন পরে এসেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। পোশাকটির নকশা করেছে নিকাহ বাই কিবরিয়া রাতুল।
ছবি: সুমন ইউসুফ
২ / ৪
তিন দিনের মধ্যে গাউনটি তৈরি করে দিয়েছেন তিনি। গাউনটির গলা ও হাতায় পাথরের জমকালো কাজ।
ছবি: সুমন ইউসুফ
৩ / ৪
চুলের মাঝখানে সিঁথি করে পনিটেইল করেছেন এই অভিনেত্রী। চুলেও লাগিয়েছেন জমকালো পাথর।
ছবি: সুমন ইউসুফ
৪ / ৪
তাঁর কানের টপটি বেশ কিছুদিন আগের কেনা। সুনেরাহ সেজেছেন সিগনেচার লুক বাই সামিয়া থেকে।
ছবি: সুমন ইউসুফ