এই ঐশী যেন ‘পাশের বাড়ির সেই মেয়েটি’, দেখুন ৮টি ছবি

তারকাদের রিল লাইফ তো বটেই, রিয়েল লাইফ নিয়েও ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে এসব ক্ষেত্রে অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী যেন একেবারে আলাদা। আয়োজন করে সেজেগুজে ছবি দেওয়া ছাড়াও সাধারণ ঐশীর দেখা মেলে ফেসবুকে। ঠিক যেন ‘পাশের বাড়ির মেয়ে’। এখানে রইল তেমন কিছু ছবি।

১ / ৮
কাজের বাইরে পরিবারের সঙ্গে সময় কাটাতেই ভালোবাসেন ঐশী। শখ করে নানান রকম রান্নাবান্না করেন
ছবি: ফেসবুক থেকে
২ / ৮
বাসার অনেক কাজ নিজেই করেন। কাগজ–কলমে কি বাজারের ফর্দ লিখতে বসেছেন
ছবি: ফেসবুক থেকে
৩ / ৮
এবার ঐশীকে দেখা গেল সাদা পোশাকে
ছবি: ফেসবুক থেকে
৪ / ৮
সাদা কামিজে সাদা লেইসের নকশা। কাজল ছাড়া চোখ আর খোলা চুল
ছবি: ফেসবুক থেকে
৫ / ৮
শ্রাবণের মেঘলা আকাশ নয়, মিষ্টি রোদ গায়ে মেখে খোলা চুলে। ঠিক যেন পাশের বাড়ির মেয়েটি
ছবি: ফেসবুক থেকে
৬ / ৮
অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী উচ্চমাধ্যমিকের পর ঢাকায় এসেছিলেন ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে। হঠাৎ এক সুন্দরী প্রতিযোগিতা আমূল বদলে দিল তাঁর চলার পথ। ২০১৮ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব জিতে মিডিয়া জগতে পা রাখেন তিনি
ছবি: ফেসবুক থেকে
৭ / ৮
সেবার মিস ওয়ার্ল্ডের আন্তর্জাতিক আসরেও ভালো ফল করেছিলেন ঐশী। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৮তম আসরে ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে সেরা ৩০ জনের তালিকায় উঠে আসেন। এর পর থেকে বাংলাদেশের সিনেমায় নিয়মিত অভিনয় করছেন
ছবি: ফেসবুক থেকে
৮ / ৮
নিয়মিত অভিনয়ের পাশাপাশি নানা রকম ফটোশুট করতে দেখা যায় ঐশীকে
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন