ভূত–প্রেতদের রাতে তারকাদের সাজ, পর্ব: ০২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩১ অক্টোবর ছিল ভূত-প্রেতের জন্য বরাদ্দ একটা রাত! মৃতদের স্মরণে বহু বছর ধরে উদ্‌যাপিত হয় হ্যালোইন। আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও উত্তর ফ্রান্সের কেল্টিক জাতির মানুষেরা মনে করত, অক্টোবরের শেষ দিনে গ্রীষ্ম শেষ হয়। শুরু হয় শীত। গ্রীষ্ম আর শীতের মাঝামাঝি এই সময়ে প্রেতাত্মা ও অতৃপ্ত আত্মারা তাদের পুরোনো জীবনে ফিরে আসতে চায়। তাই সেই রাতে প্রেতাত্মারা পরিচিত মানুষদের সঙ্গে দেখা করার চেষ্টা করে। প্রেতাত্মার কারণে কারও যাতে ক্ষতি না হয়, সেই ভয়ে এই রাতে কেউ একা থাকতেন না। বরং প্রেতাত্মাদের ‘কনফিউজড’ করতে নিজেরাই সন্ধ্যা থেকে প্রেতাত্মা সেজে সারা রাত উৎসব করতেন! এই উৎসব এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে। একনজরে দেখে নেওয়া যাক তারকাদের হ্যালোইনের সাজপোশাক।
১ / ১২
বলিউড তারকা নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদী দুই সন্তানকে নিয়ে পারিবারিকভাবে জানিয়েছেন হ্যালোইনের শুভেচ্ছা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১২
বলিউড তারকা ইশান খাট্টার সেজেছেন ১৯৭১ সালে মুক্তি পাওয়া হলিউডের ছবি ‘উইলি ওঙ্কা অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি’ সিনেমার আইকনিক চরিত্র উইলি ওঙ্কা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১২
সংগীত তারকা বিলি আইলিশের অবস্থাটা দেখুন, সারা গায়ে টমেটো সস মেখে একাকার!
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১২
অস্কারজয়ী হলিউড তারকা হ্যালি বেরি ও তাঁর সংগীতশিল্পী প্রেমিক ভ্যান হান্ট সেজেছেন ভ্যাম্পায়ার
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১২
কানাডীয় সংগীত তারকা জাস্টিন বিবারও ভয় দেখাতে প্রস্তুত
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১২
স্ত্রী ও সুপারমডেল হেইলি বিবারের এই ফুলেল ভ্যাম্পায়ার লুকটা দেখুন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১২
হেইলি বিবারের এই ভুতুড়ে লুকটা কেমন হয়েছে?
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১২
ভূতেদের দিনে মার্কিন সুপারমডেল কেন্ডাল জেনার আবার শসাও সেজেছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১২
বাদ যাননি বলিউড তারকা প্রীতি জিনতা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১২
অস্কারজয়ী লরা ডার্নকে তো চেনাই দায়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১২
কে বলবে ইনি বলিউড তারকা দিলজিৎ দোসাঞ্জ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১২
চমকে দিয়েছেন কলম্বিয়ান সংগীত তারকা শাকিরাও
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন