৩ লাখ ১৬ হাজার টাকা মাত্র!  

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বছরের শেষ সময়ে এসে দেশি-বিদেশি সব তারকাই যেন একটু বেশিই সময় দিচ্ছেন ইনস্টাগ্রামে। প্রতি স্ক্রলেই ভেসে উঠছে একের পর এক ফটোশুট। কাজের চাপ কম, সবাই কমবেশি রয়েছেন ফুরফুরে মেজাজে। কেউবা ঘুরে বেড়াচ্ছেন সাগরে আর সমুদ্রপাড়ে। আবার কেউবা বাড়ির ছাদকেই স্টুডিও বানিয়ে সেরে ফেলছেন ফটোশুট। এ ছাড়া অনেকেই সেরে ফেলছেন বিয়ে, বাকিরা দল বেঁধে খাচ্ছেন বিয়ের দাওয়াত। সমানে চলছে লেটনাইট পার্টিও। দেখে নেওয়া যাক বিদেশি তারকাদের সে রকমই কিছু ছবি।
১ / ১৩
বলিউড তারকা রাকুল প্রীতের বাড়িতে চলছে পার্টি। সেখানেই রুপালি মিনিড্রেস গাউনে আমন্ত্রণকর্ত্রী
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৩
আরেক বলিউড তারকা কারিশমা তান্না ঘুরতে গিয়ে এই ছবি পোস্ট করে লিখেছেন, ‘বছর শেষে আসুন আমরা ক্যামেরার সামনে পোজ দিই আর হাসি।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৩
মার্কিন-প্যালেস্টাইন সুপারমডেল বেলা হাদিদ ‘লাভ’ লেকা গ্লাভস পরে ক্যান্ডেললাইট ডিনারে খাচ্ছেন স্প্যাগেটি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৩
ভোগ ম্যাগাজিনের মতে, ২০২২ সালের সেরা মডেল বেলা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৩
বড়দিনে পরিবারের সঙ্গে মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব কিম কার্ডাশিয়ান
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৩
সন্তানদের সঙ্গে কিম
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৩
লন্ডনের রাস্তায় পরিণীতি চোপড়া। যুক্তরাজ্য চষে বেড়াচ্ছেন বলিউড তারকা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৩
ইউরোপের দেশ মোনাকোর মন্টে কার্লো শহরে হয়েছে ভারতীয় ডিজাইনার মনীশ মালহোত্রার এই লেহেঙ্গার ফটোশুট। ছবিতে বলিউড তারকা কৃতি শ্যানন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৩
গুচির নতুন সংগ্রহের এই কালো ব্যাগটির দাম ৩ হাজার ৮০ মার্কিন ডলার বা ৩ লাখ ১৬ হাজার টাকা মাত্র
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৩
৪৮-এ দাঁড়িয়েও তরুণদের জন্য ‘ফ্যাশন গোল’ সেট করে দিচ্ছেন বলিউড তারকা রাভিনা ট্যান্ডন। তাঁর পরনে যে পোশাকটি দেখছেন, সেটি অনামিকা খান্নার ডিজাইন করা শাড়ি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৩
গাঢ় এমারেল্ড সবুজকে বলা হচ্ছে ‘কালার অব দ্য সিজন’। অনেকের মতো ভারতীয় বাঙালি অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিও বড়দিনের পার্টিতে বেছে নিয়েছেন এই রঙের শাড়ি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৩
বছর শেষে বেড়ে যায় চুমকির পোশাকের কদর। এই যেমন ব্রোঞ্জ-গোল্ড মেটালিক শাড়িতে বলিউড তারকা কিয়ারা আদভানি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৩
ভোগের প্রচ্ছদে ৩৩ বছর বয়সী ব্রিটিশ মার্কিন অভিনেত্রী লিলি কলিন্স
ছবি: ইনস্টাগ্রাম থেকে