ষষ্ঠীতে শাড়ির বিকল্প পাননি কলকাতার ওঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর ঘুরে আবার এল পূজা। প্রতিবারের মতো এবারও ঢাকঢোল বাজিয়ে কলকাতায় চলছে দুর্গাপূজার সবচেয়ে বড় উৎসব। দেখে নেওয়া যাক ভারতীয় বাঙালি অভিনেত্রীদের সাজপোশাক।

১ / ১২
ষষ্ঠীর সাজে নুসরাত জাহান। কালো জমকালো ব্লাউজের সঙ্গে পরেছেন হালকা কাজের ম্যাজেন্টারঙা কাতান শাড়ি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১২
নুসরাতের এই সাজে আলাদা করে নজর কাড়ে সিঁথিভর্তি সিঁদুর
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১২
নুসরাতের বান্ধবী মিমি চক্রবর্তী সাদা-লাল আনারকলিতে নাচের দুটি ছবি প্রকাশ করেছেন। ‘আমাদের পুজোর গান’-এ এই পোশাকে দেখা দিয়েছেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১২
সাদা কাঁধখোলা ব্লাউজ আর জর্জেটের হালকা শাড়িতে দেখা দিয়েছেন আরেক ভারতীয় বাঙালি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১২
সঙ্গে সাজ যেটুকু না হলেই নয়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১২
রাইমা সেন পরেছেন টকটকে লাল শাড়ি, সঙ্গে চোখভর্তি কাজল, কানে ঝুমকো আর কপালে ছোট্ট লাল টিপ!
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১২
পূজায় ভ্যান গঘের চিত্রকর্মের থিমে বানানো সুতি শাড়িতে একই থিমে সাজানো মণ্ডপে মিথিলা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১২
ষষ্ঠীতে আবেদনময়ী স্বস্তিকা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১২
এই লুকে স্বস্তিকা গলায় চোকার পরেননি, বরং এঁকেছেন। হাতের কঙ্কনও এঁকেছেন। গয়না না থাকলে বা যেগুলো আছে, পছন্দ না হলে পরীক্ষামূলক এ রকম কিছু করতেই পারেন!
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১২
পাউলি দাম দেখা দিয়েছেন একেবারেই চিরচেনা বাঙালি নারীর বেশে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১২
লাল সালোয়ার-কামিজে ঋতাভরী চক্রবর্তী
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১২
পার্ণো মিত্রের হলুদ শাড়িটি থেকে চোখ সরানোই দায়!
ছবি: ইনস্টাগ্রাম থেকে