তিন অনুষ্ঠানের ঝলমলে তারকারা

চলছে পুরস্কার মৌসুম। প্রতি সপ্তাহেই আসছে কোনো না কোনো অ্যাওয়ার্ডের ঘোষণা। আর পছন্দের অভিনেতা, অভিনেত্রীদের হাতে উঠছে পুরস্কার। এ সপ্তাহে, ২৪-২৬ ফেব্রুয়ারি, এই তিন দিনে হয়ে গেল দুইটি আলাদা অ্যাওয়ার্ড শো ও একটি সাকসেস পার্টি। আর ফ্যাশনপ্রেমীদের জন্য তো আনন্দটা দ্বিগুণ। প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে দেখা যায় নতুন নকশার নতুন সব পোশাক। চলুন দেখে নেওয়া যাক এ সপ্তাহের আলোচিত লুকগুলো।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডব্লিউ ম্যাগাজিন সাকসেস পার্টি

মার্কিন ফ্যাশন ম্যাগাজিন ‘ডব্লিউ’-এর সাকসেস পার্টি ছিল ২৪ ফেব্রুয়ারি। আমন্ত্রিত অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে গত বছরের আনন্দ ভাগ করে নিয়েছে ম্যাগাজিনটি।

অব্রে প্লাজা

অভিনেত্রী অব্রে প্লাজা হাজির হয়েছিলেন মার্কিন ফ্যাশন ব্র্যান্ড রোদার্তের তৈরি লাল-বেগুনি ডোরাকাটা গাউনে। ছবি: টুইটার থেকে

এলিজাবেথ ডেবিকি

‘ক্রাউন’ তারকা এলিজাবেথ ডেবিকি পার্টি মাতিয়েছেন বুর্ক আঁকলের তৈরি করা এই ঝকঝকে রুপালি গাউনে। সঙ্গে ছিল টিফানি অ্যান্ড কোংয়ের গয়না এবং জিমি চুর ক্লাচ
ছবি: টুইটার থেকে

আনা ডি আরমাস

অভিনেত্রী আনা ডি আরমাস এসেছিলেন মখমলের তৈরি শিয়াপারেলির টু-পিস লুকে
ছবি: টুইটার থেকে

এনএএসিপি অ্যাওয়ার্ড শো

যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকারভিত্তিক সংস্থা ‘ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপল (এনএএসিপি)’-এর ৫৪তম আসর বসেছিল যুক্তরাষ্ট্রের প্যাসেডিনায়। গত ২৫ ফেব্রুয়ারি সেখানকার লালগালিচায় হলিউডের বড় বড় তারকার দেখা মিলেছে।

কুইন লতিফা

এনএএসিপি অ্যাওয়ার্ডস রাতে তিনটি ভিন্ন ভিন্ন লুকে হাজির হয়েছিলেন মার্কিন র‍্যাপার কুইন লতিফা। তবে বেশি নজর কেড়েছিল জেসন রেমবার্টের নকশা করা লাল গাউন
ছবি: টুইটার থেকে

অ্যাঞ্জেলা বাসেট

গ্রেটা কনস্ট্যান্টাইনের সাদা জাম্পস্যুটে আবির্ভূত হয়েছিলেন ‘ব্ল্যাক প্যান্থার’খ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলা বাসেট। জেনিফার অস্টিনের নকশা করা পোশাকে ছিল বিশাল হাতা আর হাতে রুপালি ক্লাচ
ছবি: এএফপি

ভায়োলা ডেভিস

অভিনেত্রী ভায়োলা ডেভিস এসেছিলেন ডিওরের তৈরি করা বেগুনি কাস্টম গাউন পরে
ছবি: এএফপি

সেরেনা উইলিয়ামস

মার্কিন ফ্যাশন হাউস ব্র্যান্ডন ব্ল্যাকউডের তৈরি করা গাউনে আবির্ভূত হয়েছিলেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। কেশা ম্যাকলিওডের নকশা করা পোশাকে ছিল মখমলের কাজ
ছবি: এএফপি

এসএজি অ্যাওয়ার্ড শো

স্ক্রিন অ্যাওয়ার্ড গিল্ড আয়োজিত ২৯তম এসএজি অ্যাওয়ার্ড শো বসেছিল ২৬ ফেব্রুয়ারি।

মিশেল ইয়ো

‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’ সিনেমা দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে মালয়েশীয় অভিনেত্রী মিশেল ইয়ো। এসএজি অ্যাওয়ার্ডসের লালগালিচায় শিয়াপারেলি ক্যুচারের গাউনে হাজির হয়েছিলেন তিনি। সঙ্গে ছিল হলুদ হিরের আংটি ও কানের দুল
ছবি: রয়টার্স

কেট ব্ল্যানচেট

এ বছর পুরোনো পোশাক দিয়েই বাজিমাত করছেন অস্ট্রেলীয় তারকা কেট ব্ল্যানচেট। জর্জিও আরমানির কালো চুমকির কাজ করা গাউন পরে এসেছিলেন তিনি। এই একই গাউনে তাঁকে ২০১৪ সালের গোল্ডেন গ্লোবস ও ২০১৮ সালের কান চলচ্চিত্র উৎসবে দেখা গেছে
ছবি: রয়টার্স

জুলিয়া গার্নার

‘আনা’ এবং ‘ওজার্ক’ সিরিজের জন্য মনোনয়ন পাওয়া অভিনেত্রী জুলিয়া গার্নার হাজির হয়েছিলেন গুচি গাউনে
ছবি: রয়টার্স

জেসিকা চ্যাস্টেইন

নকশাকার জুহাইর মুরাদের তৈরি গাউনে হাজির হয়েছিলেন অস্কারজয়ী অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন
ছবি: রয়টার্স
আরও পড়ুন

আনা ডি আরমাস

মেরিলিন মনরোর বায়োপিক ‘ব্লন্ড’-এ অভিনয় করে বৃহস্পতির তুঙ্গে আছেন স্প্যানিশ-কিউবান অভিনেত্রী আনা ডি আরমাস। লুই ভুঁতোর তৈরি করা কালো মখমলের পোশাকে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী
ছবি: রয়টার্স

অস্টিন বাটলার

‘এলভিস’ সিনেমার জন্য মনোনীত অভিনেতা অস্টিন বাটলার বেছে নিয়েছিলেন মেরুন টাক্সিডো
ছবি: রয়টার্স

জেনা ওর্তেগা

‘ওয়েনসডে’ তারকা জেনা ওর্তেগা হাজির হয়েছিলেন কালো স্ট্র্যাপলেস গাউনে। সঙ্গে ছিল টিফানি অ্যান্ড কোংয়ের গয়না
ছবি: রয়টার্স