আবু জানি–সন্দীপ খোসলার চার দশকের যাত্রায় তারার মেলা

ভারতীয় ফ্যাশন অঙ্গনে চার দশকের পথচলা উদ্‌যাপন করলেন ভারতীয় ডিজাইনার জুটি আবু জানিসন্দীপ খোসলা। ৬ সেপ্টেম্বর মুম্বাইয়ের মুবারকবাগে আয়োজন করা হয় বিশেষ এই সন্ধ্যার। এখানেই ২০ হাজার বর্গফুট জায়গাজুড়ে তাঁদের ‘আবু জানি–সন্দীপ খোসলা’ ফ্ল্যাগশিপ আউটলেট। তাই জায়গাটি শুধু আবু জানি–সন্দীপ খোসলার পোশাকের ঠিকানা নয়, বরং চার দশকের নকশা, ভারতীয় কারুশিল্প ও শিল্পভাবনারও জায়গা। আয়োজনে জড়ো হয়েছিলেন বলিউডের বিভিন্ন প্রজন্মের তারকা, আম্বানি পরিবারের সদস্য ও ফ্যাশন অঙ্গনের পরিচিত মুখেরা। অভিনেত্রী–নির্মাতা আশা পারেখ থেকে নব্যা নবেলি নন্দা—তারকাদের সাজেও ফুটে উঠেছিল ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন। বিস্তারিত জানাচ্ছেন হুমায়রা মাহজাবিন

১ / ১২
এক ফ্রেমে তারকা, বন্ধু ও ফ্যাশন মহারথীরা। ৬ সেপ্টেম্বর ভারতের মুম্বাইয়ে মুবারকবাগে তুলে ধরা হলো আবু জানি–সন্দীপ খোসলার চার দশকের গল্প
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১২
সাদা-বেজ কারুকাজ করা স্যুটে বলিউড অভিনেত্রী নীতু কাপুর। তাঁর হীরা–পান্নার কানের দুল ও চামড়ার ক্লাচে যোগ হয়েছে পরিমিত রাজকীয় ভাব
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১২
গাঢ় ক্রিমসন লাল শাড়িতে রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন নীতা আম্বানি। তাঁর পোশাকের টেক্সচার ও সূক্ষ্ম কারুকাজের সঙ্গে সামান্য গয়নায় ফুটে উঠেছে আভিজাত্য
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১২
কারুকাজময় পোশাকে বলিউড অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার উপস্থিতি ছিল স্বতন্ত্র
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১২
আইভরি রঙের চিকনকারি আনারকলি ও ওড়নায় অভিনেত্রী সোনম কাপুরের সাজে ফুটে উঠেছিল আধুনিকতা। হালকা মেকআপ ও বড় কানের দুলে তাঁর সাজ পেয়েছে পূর্ণতা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১২
বলিউডের জনপ্রিয় দম্পতি জেনেলিয়া ও রিতেশ দেশমুখ এসেছিলেন ভিন্নধর্মী সাজে। সোনালি কাজের ঐতিহ্যবাহী পোশাকে জেনেলিয়া আর নীল-কালো পোশাকে রিতেশ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১২
সাদা-বেগুনি কারুকাজ ও ফুলেল নকশায় ব্যবসায়ী অনন্ত আম্বানির স্ত্রী রাধিকা মার্চেন্ট আম্বানির সাজে ফুটে উঠেছিল ঐতিহ্য ও আধুনিকতা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১২
অমিতাভ বচ্চনের নাতনি ও নতুন প্রজন্মের পরিচিত মুখ নব্যা নবেলি নন্দা এসেছিলেন ভারী অলংকরণ করা মিনি ড্রেসে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১২
ধাতব বিডস, চেইন ও কয়েন মোটিফে পোশাকটিই যেন হয়ে উঠেছিল একটুকরো গয়না
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১২
ঝলমলে সোনালি-সাদা পোশাকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পরিচালক ও ব্যবসায়ী ইশা আম্বানি।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১২
আরেকটি লুকে ইশা পরেন সিকোয়েন্সের পোশাকে সূক্ষ্ম এমব্রয়ডারি আর খোলা চুলে এসেছিলেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১২
ভারতীয় সিনেমার প্রবীণ অভিনেত্রী আশা পারেখ লাইম সবুজ ও সোনালি শাড়িতে যেন বহন করছিলেন হিন্দি সিনেমার স্বর্ণযুগের আভা। চার দশকের এই উদ্‌যাপনে তাঁর উপস্থিতি ছিল বিভিন্ন প্রজন্মের মধ্যে এক সেতুবন্ধনের মতো
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন