বিশ্বসুন্দরীদের সঙ্গে সামানজারের প্রথম দিনের নাশতা, দেখুন ১০ ছবিতে

৭৫তম মিস ওয়ার্ল্ডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ভিয়েতনাম পৌঁছেছেন সামানজার সাঈদ। বিভিন্ন দেশের প্রতিযোগীরা এখন আছেন ভিয়েতনামের ইন্টারন্যাশনাল হালং বে রিসোর্টে। সেখান থেকে প্রথম দিন সকালের নাশতার সময়ের ছবি ফেসবুকে পোস্ট করেছেন সামানজার। কেমন কাটছে তাঁর দিন? জেনে নিন ছবিতে ছবিতে

১ / ১০
প্রথম সকালের নাশতা খেতে সামানজার সাঈদ গিয়েছিলেন সাদা পোশাকে। ফ্লোর সমান লম্বা এই ড্রেপড গাউনে গ্রিক-অনুপ্রাণিত ড্রেপিংয়ের ছাপ আছে
ছবি: ফেসবুক থেকে
২ / ১০
তবে গাউনের গলার অংশটি বিশেষ, যা সরাসরি ভি নেকের নয়। বুকের ওপর দিয়ে সাদা কাপড়ের একটি র‍্যাপড প্যানেল এমনভাবে এসেছে, যা কাঁধের এক দিক ঢেকে রাখলেও আরেক দিক খোলা রেখেছে। গলার এই স্টাইল অনেকটা অ্যাসিম্যাট্রিক নেকলাইনের মতো
ছবি: ফেসবুক থেকে
৩ / ১০
সামানজার সাঈদের এই পোশাক ফ্যাশন হাউস ‘সেলিব্রিটি চয়েস’ থেকে নেওয়া। বিভিন্ন দেশের প্রতিযোগীদের মধ্যে সামানজারের এই পোশাক সকালের উপস্থিতির জন্য ঠিকঠাক বলে মনে করছেন অনেকে
ছবি: ফেসবুক থেকে
৪ / ১০
নাশতা খাওয়ার পাশাপাশি সামানজার সাঈদকে বিভিন্ন দেশের প্রতিযোগীর সঙ্গে কথাবার্তা বলতে দেখা গেছে। সুন্দরী প্রতিযোগিতার এমন ছোটখাটো বিষয়েও বিশেষভাবে নজরে রাখা হয়
ছবি: ফেসবুক থেকে
৫ / ১০
জুলাই মাসে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ নির্বাচিত হওয়ার পর থেকেই পারসোনাল গ্রুমিংয়ে বিশেষভাবে প্রশিক্ষণ নিতে চেষ্টা করেছেন বাংলাদেশের এই সুন্দরী
ছবি: ফেসবুক থেকে
৬ / ১০
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগ থেকে স্নাতক শেষ করার পর কৌতূহল থেকেই নাম লিখিয়েছিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায়। প্রথমবার অংশ নিয়েই জিতে নিয়েছেন মুকুট। আর যার কারণে জাতীয় পর্ব পেরিয়ে সামানজার এখন আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রমাণের সুযোগ পেলেন
ছবি: সামানজারের সৌজন্যে
৭ / ১০
৯ আগস্ট শুরু হওয়া মিস ওয়ার্ল্ডের এবারের আসরের ফাইনাল হবে ৫ সেপ্টেম্বর। এর মধ্যে প্রতিদিন নানান রকম সেশন ও পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে প্রতিযোগীদের
ছবি: ফেসবুক থেকে
৮ / ১০
৮ আগস্ট বাংলাদেশ থেকে ভিয়েতনামে গেছেন সামানজার সাঈদ। এদিন তাঁকে দেখা যায় ফ্যাশন ব্র্যান্ড ‘সিজ’–এর নকশিকাঁথার নকশা করা স্লিট গাউনে
ছবি: মিস ওয়ার্ল্ড বাংলাদেশের পেজ থেকে
৯ / ১০
আজ ১০ আগস্ট অন্য আরেকটি ইভেন্টে সামানজার সাঈদ পরেছেন ল্যাভেন্ডার রঙের ড্রেপড ম্যাক্সি গাউন, যার হাতাটা বিশেষভাবে নজর কাড়ে কেপ স্টাইলের কারণে
ছবি: মিস ওয়ার্ল্ড বাংলাদেশের পেজ থেকে
১০ / ১০
সামানজার সাঈদ ভিয়েতনামে রওনা দেওয়ার আগে জানিয়েছিলেন, তিনি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। সেই সঙ্গে বাংলাদেশের জনগণের কাছে তাঁর প্রত্যাশা, ভোটের পর্ব শুরু হলে নিজের দেশের প্রতিযোগীকে এগিয়ে রাখতে সময়মতো ভোট দেবেন সবাই
ছবি: মিস ওয়ার্ল্ড বাংলাদেশের পেজ থেকে
আরও পড়ুন
আরও পড়ুন