আরামে ও স্টাইলে শিশুদের পছন্দের ‘শৈশব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শৈশবের ঈদ সংগ্রহ
ছবি: শৈশব

বাংলাদেশে শিশুদের ফ্যাশনে প্রতিবছর নতুন নতুন স্টাইল উপহার দিয়ে ক্রেতাদের কাছে পরিচিত হয়ে উঠেছে ‘শৈশব’। পোশাকে দেশের ঐতিহ্যকে ধরে রাখার পাশাপাশি চলতি ধারার ‘ফিউশন’ নিয়ে ভিন্নধর্মী কাজ করে শিশুদের প্রিয় পোশাক ব্র্যান্ড হয়ে উঠেছে শৈশব। শুধু পোশাকেই সীমাবদ্ধ নয় শিশুদের এই ব্র্যান্ড। ফ্যাশন অনুষঙ্গ হিসেবে শৈশবের সব আউটলেটে শিশুদের জুতা, ব্যাগসহ প্রয়োজনীয় প্রসাধনসামগ্রীও পাওয়া যাচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, পোল্যান্ড ও মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে কিডস পণ্য রপ্তানি করছে ‘শৈশব ফ্যাশন’।

২০০৮ সালে চিটাগাং শপিং কমপ্লেক্সে একটি আউটলেট নিয়ে স্বল্প পরিসরে পথচলা শুরু করে ‘স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রি’র এই অঙ্গপ্রতিষ্ঠান। বিভিন্ন প্রতিবন্ধকতা পাড়ি দিয়ে অসংখ্য গ্রাহকের মনে আস্থা ও নির্ভরতার ব্র্যান্ড হিসেবে জায়গা করে নিয়েছে ‘শৈশব’।

গ্রাহকের চাহিদার কারণেই ঢাকাসহ দেশের প্রতিটি বিভাগীয় অঞ্চলে চালু করা হয়েছে শৈশবের শাখা। সব মিলে তাদের এখন ৪০টির বেশি শোরুম আছে। দেশীয় এই কিডস ব্র্যান্ডটি শুরু থেকেই গুরুত্ব দিয়ে আসছে শিশুদের পছন্দ আর আরামপ্রিয়তাকে। নবজাতক থেকে শুরু করে ১৪-১৫ বছর বয়সী শিশুদের গায়ে শোভা পায় শৈশবের বিভিন্ন স্টাইলের পোশাক। শিশুদের নিমা থেকে শুরু করে পার্টি ফ্রক, ঘাগরা-চলি থেকে শাড়ি—সবই আগ্রহভরে সন্তানের জন্য সংগ্রহ করেন বাবা–মায়েরা। একই সঙ্গে কুর্তি, টুপি, স্কার্ট-টপ, প্যান্টসহ ভিন্নধর্মী প্যাটার্নের অনেক পোশাকের চাহিদা বেড়েছে। বিভিন্ন স্টাইল ও মৌসুমকে মাথায় রেখে মেয়েশিশুদের পাশাপাশি ছেলেশিশুদের জন্য নান্দনিকভাবে তৈরি করা হয় পাঞ্জাবি, ফতুয়া, কাবলি সেট, স্যুট, শার্ট-প্যান্ট ইত্যাদি।

ফ্রক, থ্রি পিস, পাঞ্জাবি—কী নেই
ছবি: শৈশবের সৌজন্যে

নকশাভেদে কাপড়ের ভিন্নতা তো আছেই, পাশাপাশি রয়েছে নিজস্ব ডিজাইনের ব্লক, স্ক্রিন প্রিন্ট, টাই–ডাইয়ের মিশেলে পরীক্ষামূলক কাজ, যা পোশাকে আভিজাত্য বাড়িয়ে দেয় বহুগুণ। স্বাচ্ছন্দ্য, নান্দনিকতা ও সঠিক মূল্য ইত্যাদি মাথায় রেখে কীভাবে নতুন নতুন ডিজাইন সবার সামনে উপস্থাপন করা যায়, তা নিয়ে নিরন্তর পরিশ্রম করে যাচ্ছে শৈশব পরিবার।

সহজে ক্রেতাদের কাছে পণ্যসামগ্রী পৌঁছে দিতে শোরুমগুলোর পাশাপাশি রয়েছে অনলাইন সুবিধাও। চাহিদা ও অর্ডার অনুযায়ী স্বল্প সময়ের মধ্যে নির্ধারিত পণ্যটি গ্রাহকের পৌঁছে দেওয়া হয়। শুধু তা-ই নয়, বিক্রয়-পরবর্তী সেবার ব্যাপারেও গুরুত্বসহকারে কাজ করে যাচ্ছে জনপ্রিয় এই ফ্যাশন হাউস।

শৈশব বিশ্বাস করে, সমাজকে এগিয়ে নিতে শিশুদের অংশগ্রহণ জরুরি। কারণ, শিশুরাই দেশের ভবিষ্যৎ। তাই প্রতিবছর অসংখ্য পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুর কাছে প্রতিষ্ঠানটি পৌঁছে দিচ্ছে শিক্ষা, খাবার ও পোশাক। শৈশব ফ্যাশন লিমিটেড প্রতিনিয়ত আন্তর্জাতিকভাবে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে।