‘উৎসবে ও প্রতিদিনে ভিন্নমাত্রা’র স্লোগানে প্রতিদিনের পথচলায় অঞ্জন’স দুর্গাপূজাকে আনন্দময় করতে নিয়ে এসেছে নতুন ডিজাইনের পোশাক। ষষ্ঠী থেকে দশমী, পাঁচ দিনের আনন্দ উৎসব। আর এই দিনগুলোকে উৎসবের রঙে রাঙাতে দেশের অন্যতম শীর্ষ ফ্যাশন হাউস অঞ্জন’স সাজিয়েছে বিভিন্ন ধরনের নকশা ও প্যাটার্নের বৈচিত্র্যময় পোশাক।
অঞ্জন’স-এর পূজা সম্ভারে রয়েছে নানা ডিজাইনের শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, মেয়েদের ফতুয়া, কুর্তা ও টপস। ছোটদের জন্যও থাকছে বিভিন্ন ধরনের পোশাক। এই সময়কে বিবেচনায় রেখে, আরামের কথা চিন্তা করে বেছে নেওয়া হয়েছে বিভিন্ন ধরনে কাপড়। এমনকি রয়েছে বিভিন্ন সময়ে পরার বিষয়টিও। এ জন্যই পোশাক তৈরি করা হয়েছে কটন, লিনেন কটন, জর্জেট, সিল্কের আকর্ষণীয় বয়ন নকশায়। পোশাক ছাড়াও থাকছে নানা ধরনের গয়না ও হোমটেক্সটাইল।
অঞ্জন’স-এর সব শাখায় রয়েছে পূজার সংগ্রহের বিশাল আয়োজন। নান্দনিক রুচি ও সর্বশেষ ট্রেন্ড নিয়ে এবারের আয়োজনগুলো কেনা যাবে অনলাইনেও (www.anjans.com)। সরাসরি অর্ডারও করা যাবে (০১৬৭৭৫৫৮৮৭৭)।